
বিদ্যুৎ সংকট নিয়ে প্রতিবাদকারীদের সমালোচনা করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, কেউ কেউ সামনে হারিকেন নিয়ে ‘গ্যাস-বিদ্যুৎ চাই’ স্লোগান দিলেও পেছনে ফ্যানের বাতাসে বসে থাকছেন।
শনিবার (১৫ আগস্ট) সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত দুস্থদের সহায়তা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, কিছু রাজনৈতিক দল হঠকারিতার মাধ্যমে বিদ্যুৎ সংকটকে কেন্দ্র করে দেশে অরাজকতা তৈরির চেষ্টা করছে। সরকার গ্যাসের সমস্যা সমাধানে কাজ করছে এবং কারিগরি ত্রুটিও কমানো হয়েছে।
তিনি বলেন, আগামী কয়েক দিনের মধ্যে বিদ্যুৎ ও গ্যাসের সমস্যা থেকে মানুষকে স্বস্তি দেওয়ার চেষ্টা চলছে। সংকটের জন্য দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি।
বিরোধী দলগুলোর উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, আগামী তিন মাসের মধ্যে সমস্যার সমাধানে কার্যকর পরিকল্পনা দিতে পারলে সরকার সেই পরিকল্পনা গ্রহণ করতে প্রস্তুত।

