‘তোমাকে ছাড়া এখনো বেঁচে আছি’

‘তোমাকে ছাড়া এখনো বেঁচে আছি’ - the Bengali Times
অভিনেত্রী প্রভা

অভিনেত্রী প্রভা সামাজিক মাধ্যমে একটি সংক্ষিপ্ত কিন্তু আবেগঘন বার্তা দিয়ে ভক্তদের দৃষ্টি কেড়েছেন। নরম রঙের (সফট প্যাস্টেল) ও মিনিমাল নকশায় প্রকাশিত সেই পোস্টে তিনি লিখেছেন, “তোমাকে ছাড়া এখনো বেঁচে আছি।”

ছোট এই বাক্যটি ঘিরে ভক্তদের মধ্যে নানা আলোচনা শুরু হয়েছে। অনেকেই এটিকে বিচ্ছেদ, হারিয়ে যাওয়া ভালোবাসা কিংবা জীবনের কোনো গভীর অনুভূতির বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন। তবে প্রভা তার বার্তাটি কাকে উদ্দেশ্য করে লিখেছেন বা এর পেছনের কারণ কী—সে বিষয়ে কোনো ব্যাখ্যা দেননি।

- Advertisement -

অভিনেত্রীর এমন আবেগময় পোস্টে অনুসারীরা নানা ধরনের মন্তব্য করছেন। কেউ তার জন্য শুভকামনা জানিয়েছেন, আবার কেউ পোস্টটির অন্তর্নিহিত অর্থ নিয়ে কৌতূহল প্রকাশ করেছেন।

- Advertisement -

Related Articles

Latest Articles