কোনো পুরুষের সঙ্গে ছবি প্রকাশ করলেই সমালোচনা , বললেন পরীমনি

কোনো পুরুষের সঙ্গে ছবি প্রকাশ করলেই সমালোচনা , বললেন পরীমনি - the Bengali Times
চিত্রনায়িকা পরীমনি

চিত্রনায়িকা পরীমনি বলেছেন, সামাজিক মাধ্যমে কোনো পুরুষের সঙ্গে ছবি প্রকাশ করলেই সমালোচনার মুখে পড়তে হয়। তার ভাষায়, “আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই। মানুষ আমাকে কোনো পুরুষের সঙ্গে দেখতে চায় না। আমাকে সিঙ্গেল এবং আমার সন্তানদের সঙ্গে দেখতে চায়।”

রাজধানীতে এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি ব্যক্তিগত জীবন, আইনি লড়াই ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেন। গ্রেপ্তারের প্রসঙ্গে পরীমনি দাবি করেন, তখন আইনগত প্রক্রিয়া যথাযথভাবে অনুসরণ করা হয়নি এবং তার বাসায় তল্লাশির জন্য প্রয়োজনীয় অনুমতিও ছিল না।

- Advertisement -

চলমান মামলার বিষয়ে তিনি বলেন, শুরু থেকেই তিনি আইনের ওপর আস্থা রেখেছেন এবং আদালতের চূড়ান্ত রায়ের অপেক্ষায় আছেন। তার বিশ্বাস, একদিন আদালত তাকে নির্দোষ ঘোষণা করে সম্মান ফিরিয়ে দেবে।

দেশে নিরাপত্তার প্রসঙ্গে পরীমনি বলেন, শুধু শিল্পী নয়, বাংলাদেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন। তার মতে, পেশা নির্বিশেষে সবাই যেন হয়রানি ও অনিরাপত্তা থেকে মুক্ত থাকতে পারেন।

- Advertisement -

Related Articles

Latest Articles