নারী সাংবাদিকের সঙ্গে আলিঙ্গন, যা বললেন মেসি

নারী সাংবাদিকের সঙ্গে আলিঙ্গন, যা বললেন মেসি - the Bengali Times
ছবি সংগৃহীত

কেপ ভার্দের বিপক্ষে নাটকীয় ৩-২ গোলের জয়ে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে আর্জেন্টিনা। তবে ম্যাচ শেষে মাঠের খেলার চেয়ে বেশি আলোচনায় এসেছে অধিনায়ক লিওনেল মেসি-র এক মুহূর্ত।

ম্যাচ-পরবর্তী সাক্ষাৎকারে স্বদেশি নারী সাংবাদিক সোফি মার্টিনেজ-এর সঙ্গে আলিঙ্গন করে শুভেচ্ছা বিনিময় করেন মেসি। এরপর হাস্যরসের ছলে এমন একটি মন্তব্য করেন, যা দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

- Advertisement -

মেসি বলেন, “এরপরও তারা বলবে যে, আমি তোমাকে শুভেচ্ছা জানাই না। আমি যদি তোমার দিকে তাকাই, তারা বলে আমি নাকি আসলে তাকাইনি। এখন আমি যদি তোমার দিকে তাকাই, তার মানে আমি তাকাচ্ছি। আর যদি শুভেচ্ছা জানাই, তবে তার মানে আমি শুভেচ্ছা জানাচ্ছি।”

মেসির এই মন্তব্য শুনে সোফি মার্টিনেজও হেসে ফেলেন। পরে পরিস্থিতি সামলে তিনি বলেন, “আপনার এই কথার জন্য ধন্যবাদ। এবার চলুন আমরা যা সবচেয়ে ভালো পারি, সেই কাজে ফিরে যাই।” এরপর ম্যাচ-পরবর্তী আনুষ্ঠানিক সাক্ষাৎকার শুরু হয়।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম ও ফুটবলভক্তদের একাংশের মতে, মেসির এই রসিক মন্তব্য ছিল সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে এবং সোফি মার্টিনেজকে নিয়ে ছড়িয়ে পড়া বিভিন্ন গুঞ্জন ও নেতিবাচক মন্তব্যের পরোক্ষ জবাব। তবে এ বিষয়ে মেসি বা সোফি—কেউই আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কোনো মন্তব্য করেননি।

কেপ ভার্দের বিপক্ষে জয়ের ফলে আর্জেন্টিনা বিশ্বকাপের শেষ ষোলোতে জায়গা নিশ্চিত করেছে এবং পরবর্তী ম্যাচে তাদের প্রতিপক্ষ মিশর।

- Advertisement -

Related Articles

Latest Articles