কেইনের ৬ মিনিটের ঝড়ে শেষ ষোলোয় ইংল্যান্ড

কেইনের ৬ মিনিটের ঝড়ে শেষ ষোলোয় ইংল্যান্ড - the Bengali Times
আটলান্টায় শেষ ৩২ এর ম্যাচে ডিআর কঙ্গোকে ২ ১ গোলে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে ইংল্যান্ড

আটলান্টায় শেষ ৩২-এর ম্যাচে ডিআর কঙ্গোকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে ইংল্যান্ড। পিছিয়ে পড়েও নাটকীয় জয়ে দলকে পরের রাউন্ডে তুলেছেন অধিনায়ক হ্যারি কেইন।

ম্যাচের শুরুতেই চমকে দেয় ডিআর কঙ্গো। সপ্তম মিনিটে ব্রায়ান সিপেঙ্গার দুর্দান্ত শটে এগিয়ে যায় তারা। গোল খাওয়ার পর ইংল্যান্ড আক্রমণে চাপ বাড়ালেও প্রথমার্ধে সমতা ফেরাতে পারেনি।

- Advertisement -

বিরতির আগে পেনাল্টির দাবি করেছিলেন কেইন। তবে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) পর্যালোচনার পরও ইংল্যান্ডের আবেদন নাকচ হয়।

দ্বিতীয়ার্ধে অবশ্য ঘুরে দাঁড়ায় থমাস টুখেলের দল। ৭৪ মিনিটে অ্যান্থনি গর্ডনের ক্রসে হেড করে সমতা ফেরান কেইন।

ম্যাচ যখন অতিরিক্ত সময়ের দিকে যাচ্ছিল, তখন আবারও নায়ক হয়ে ওঠেন ইংলিশ অধিনায়ক। ৮৫ মিনিটে গর্ডনের পাস থেকে দুর্দান্ত ফিনিশিংয়ে দ্বিতীয় গোল করেন কেইন। তার এই ছয় মিনিটের ব্যবধানের দুই গোলেই জয় নিশ্চিত হয় ইংল্যান্ডের।

শেষ পর্যন্ত ২-১ গোলের জয়ে ডিআর কঙ্গোর বিশ্বকাপ স্বপ্ন শেষ করে শেষ ষোলোয় পৌঁছে গেল ১৯৬৬ সালের চ্যাম্পিয়নরা। পরবর্তী ম্যাচে ইংল্যান্ডের প্রতিপক্ষ মেক্সিকো।

- Advertisement -

Related Articles

Latest Articles