
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ব্যঙ্গাত্মক পোস্ট দিয়ে আলোচনায় এসেছেন। তিনি লিখেছেন, ‘এক মাস পর জুলাইযোদ্ধা সার্টিফিকেট দেব, পার পিস ৫০ টাকা।’
বুধবার (১ জুলাই) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে উমামা ফাতেমা এমন মন্তব্য করেন।
পোস্টে তিনি লেখেন, ‘১ মাস পর থেকে জুলাই আমার সম্পত্তি। আমি সবাইকে জুলাইযোদ্ধা সার্টিফিকেট দেব, পার পিস ৫০ টাকা। ভোট করার সময় সার্টিফিকেট প্রাপ্তদের সঙ্গে জোট করব।’
এ ছাড়া তিনি ব্যঙ্গ করে কয়েকটি সম্ভাব্য উপাধির কথাও উল্লেখ করেন। এর মধ্যে রয়েছে—‘জুলাইয়ের ফিনিক্স পাখি’, ‘জুলাইয়ের আবাবিল পাখি’, ‘জুলাইয়ের ইমাম’ ও ‘জুলাইয়ের মাস্টারমাইন্ড’।
তবে কার উদ্দেশে বা কোন প্রেক্ষাপটে তিনি এমন মন্তব্য করেছেন, তা পোস্টে স্পষ্ট করেননি উমামা ফাতেমা।
তার এই পোস্টের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ এটিকে চলমান রাজনৈতিক বাস্তবতার প্রতি ব্যঙ্গ হিসেবে দেখছেন, আবার কেউ এর ভিন্ন ব্যাখ্যা দিচ্ছেন।

