এমবাপের বিশ্বরেকর্ড, ওলিসের কীর্তিতে ফ্রান্সের রেকর্ডযাত্রা

এমবাপের বিশ্বরেকর্ড, ওলিসের কীর্তিতে ফ্রান্সের রেকর্ডযাত্রা - the Bengali Times
বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে এগিয়ে চলছে বর্তমান অন্যতম ফেভারিট ফ্রান্স

বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে এগিয়ে চলছে বর্তমান অন্যতম ফেভারিট ফ্রান্স। গ্রুপপর্বে শতভাগ জয় ও ১০ গোলের পর নকআউটেও সেই ধারাবাহিকতা ধরে রেখেছে দিদিয়ের দেশমের দল। সুইডেনকে ৩-০ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করার পথে একাধিক রেকর্ড গড়েছে ফ্রান্স।

ফ্রান্সের জয়ে আবারও বড় ভূমিকা রেখেছেন কিলিয়ান এমবাপে। সুইডেনের বিপক্ষে জোড়া গোল করে তিনি বিশ্বকাপে নিজের গোলসংখ্যা নিয়ে গেছেন ১৮-তে। এর মাধ্যমে মিরোস্লাভ ক্লোসার ১৬ গোলের রেকর্ড পেছনে ফেলে সর্বকালের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা হয়েছেন তিনি। এমবাপের সামনে এখন শুধু লিওনেল মেসি, যার গোল ১৯টি।

- Advertisement -

বিশ্বকাপের নকআউট পর্বে এমবাপের একাধিক গোলের সংখ্যা এখন চারটি, যা টুর্নামেন্টের ইতিহাসে অন্য যেকোনো খেলোয়াড়ের চেয়ে বেশি। এ ছাড়া বিশ্বকাপে সাত ম্যাচে একাধিক গোল করার অনন্য কীর্তিও গড়েছেন এই ফরাসি তারকা।

ফ্রান্সের আরেক আলোচিত নাম মাইকেল ওলিসে। চলতি বিশ্বকাপে তার অ্যাসিস্ট সংখ্যা পাঁচটি। ১৯৯৪ বিশ্বকাপে জার্মানির টমাস হ্যাসলারের পর এক আসরে এত বেশি অ্যাসিস্ট আর কোনো খেলোয়াড় করতে পারেননি।

সুইডেনের বিপক্ষে জয়ের মধ্য দিয়ে ফ্রান্স ইউরোপীয় প্রতিপক্ষের বিপক্ষে বিশ্বকাপে টানা সাত ম্যাচ জয়ের রেকর্ড গড়েছে। কোচ দিদিয়ের দেশমও বিশ্বকাপ নকআউট পর্বে নবম জয় তুলে নিয়ে ইতিহাসে সর্বোচ্চ জয়ের কোচ হয়েছেন।

২০১৪ বিশ্বকাপ থেকে এখন পর্যন্ত ফ্রান্স বিশ্বকাপে ৫৩ গোল করেছে, যা এই সময়ে অন্য যেকোনো দলের চেয়ে বেশি। এমবাপে ও সতীর্থদের দুর্দান্ত পারফরম্যান্সে শিরোপার পথে এগিয়ে যাওয়ার পাশাপাশি রেকর্ডের পাতাতেও নাম লিখিয়ে চলেছে ফরাসিরা।

- Advertisement -

Related Articles

Latest Articles