স্ত্রী কতটা ভালোবাসে বলে দেবে তার জন্ম সংখ্যা

স্ত্রী কতটা ভালোবাসে বলে দেবে তার জন্ম সংখ্যা - the Bengali Times
আপনি কেমন মানুষ আপনি কতটা বিশ্বাসযোগ্য সঙ্গীর প্রতি আপনার আচরণ কেমন সবটাই বলে দেবে জন্ম সংখ্যা

জীবন মানেই নম্বরের খেলা। জন্ম সংখ্যায় লুকিয়ে জীবনের যাবতীয় উত্থান-পতন। আপনি কেমন মানুষ, আপনি কতটা বিশ্বাসযোগ্য, সঙ্গীর প্রতি আপনার আচরণ কেমন— সবটাই বলে দেবে জন্ম সংখ্যা। আজই জন্ম সংখ্যা মিলিয়ে জেনে নিন আপনার স্ত্রী ঠিক কতটা আপনাকে ভালোবাসে?

মাসের দিক থেকে ১, ১০, ১৯ কিংবা ২৮ তারিখে যাদের জন্ম, তাদের জন্ম সংখ্যা ১। তারা ভীষণ দৃঢ় মানসিকতার। তারা অন্যকে অনুসরণ করতে পছন্দ করেন না। গুরুত্ব পেতে তারা ভীষণভাবে পছন্দ করেন। আর ভালোবাসার ক্ষেত্রে তাদের জুড়ি মেলা ভার। সব পরিস্থিতিতে তারা সঙ্গীকে ভালোবাসে। তবে কারও অসম্মান সহ্য করেন না।

- Advertisement -

আবার যাদের জন্ম ২, ১১, ২০ কিংবা ২৯ তারিখে, তাদের জন্ম সংখ্যা ২। তারা অত্যন্ত আবেগপ্রবণ। আপনার না বলা কথাও তারা বুঝতে পারেন। তাদের কাছে শান্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর শান্তি বজায় রাখতে সঙ্গীর সঙ্গেও তারা প্রতিমুহূর্তে মানিয়ে নেওয়ার চেষ্টা করেন। তবে মনে রাখবেন— তাদের যদি ক্রমাগত আঘাত করেন, তবে চুপ করে আপনার থেকে অনেক দূরে সরে যেতে পারে।

আর যাদের জন্ম ৩, ১২, ২১ কিংবা ৩০ তারিখে, তাদের জন্ম সংখ্যা ৩। তারা ভীষণভাবে হইচই করতে ভালোবাসেন। তারা নিঃসন্দেহে মজার মানুষ হয়ে থাকে। আপনার সঙ্গীর মন ভালো করে দেওয়ার মতো ম্যাজিক রয়েছে তাদের কাছে। তবে তাদের নিয়মে বাঁধতে গেলে আপনার থেকে দূরে সরে যাবে।

আবার যাদের জন্ম ৪, ১৩, ২২ কিংবা ৩১ তারিখে, তাদের জন্ম সংখ্যা ৪। তারা আর পাঁচজনের থেকে একেবারে আলাদা মানুষ। নিজে যা ভাবেন বা বিশ্বাস করেন, সেখানে তারা অনড়। স্বাধীনচেতা, কেউ নিয়ন্ত্রণ করবে তা একেবারে পছন্দ নয়। তবে সঙ্গী হিসেবে তাদের জুড়ি মেলা ভার। তারা যে কোনো পরিস্থিতিতে সঙ্গীর পাশে থাকেন। প্রকাশ বেশি না করলেও নীরবেই আপনার জন্য করে যান।

আর যাদের জন্ম ৫, ১৪, ২৩ তারিখে, তাদের জন্ম সংখ্যা ৫। কেউ নিয়ন্ত্রণ করবে, তা তাদের ভীষণ অপছন্দ। মিশতে ভালোবাসে। কিন্তু খুব দ্রুতই তাদের সব কিছুতে একঘেয়েমি চলে আসে। তবে এই জন্ম সংখ্যার জাতক যদি আপনার সঙ্গী হয়ে থাকেন, তাহলে নিশ্চিন্ত থাকুন— আপনার জীবনের প্রতিটা মুহূর্তে আপনাকেই বেছে নেবেন তিনি।

এ ছাড়া যাদের জন্ম ৬, ১৫, ২৪ তারিখে, তাদের জন্ম সংখ্যা ৬। তারা ভীষণ রোমান্টিক ও কেয়ারিং। পাওয়ার হিসাব না করেই দিতে জানেন, তবে মাত্রাতিরিক্তভাবে যে কোনো বিষয় নিয়ে। তবে সঙ্গী হিসেবে তারা পারফেক্ট। বিনাশর্তে ভালোবাসতে পারেন তারা। ভাঙা নয়; বরং জুড়ে থাকাতেই বিশ্বাসী তারা।

আর যাদের জন্ম ৭, ১৬, ২৫ তারিখে, তাদের জন্ম সংখ্যা ৭। তারা ভীষণ অন্তর্মুখী। সহজে কারও সঙ্গে মিশতে পারেন না। তাদের বোঝা খুব কঠিন। মন কী চলছে তা কাউকে বুঝতে দেন না। সব কিছুতে গভীরে গিয়ে বোঝার চেষ্টা করেন। সঙ্গীর জন্য তারা সব করতে পারেন, তবে মুখে প্রকাশ খুবই কম। তবে আঘাত পেলে চুপ করে সরে যেতে এবার দুবার ভাবেন না।

আবার যাদের জন্ম ৮, ১৭, ২৬ তারিখে, তাদের জন্ম সংখ্যা ৮। তারা মানসিকভাবে ভীষণ শক্ত। সহজে ভেঙে পড়ার মানুষ নন তারা। ক্যারিয়ার নিয়ে উচ্চাকাঙ্ক্ষী। তারা সঙ্গীর সঙ্গে হাতে হাত মিলিয়ে জীবন গোছাতে পছন্দ করেন। বিপদে সবসময় সঙ্গীর পাশে থাকেন।

আর যাদের জন্ম ৯, ১৮, ২৭ তারিখে, তাদের জন্ম সংখ্যা ৯। তারা ভীষণ আবেগপ্রবণ। তবে সহজেই রেগে যান। ভালোবেসে তারা সবটুকু উজাড় করে দিতে পারেন। সঙ্গীর চাহিদার থেকে বেশি উজাড় করে দেন তারা।

- Advertisement -

Related Articles

Latest Articles