এক কিশোরের সংস্পর্শে দুই কিশোরী গর্ভবতী— ভাইরাল ভিডিওটি সাজানো

এক কিশোরের সংস্পর্শে দুই কিশোরী গর্ভবতী— ভাইরাল ভিডিওটি সাজানো - the Bengali Times
১৪ বছর বয়সী ছেলের দুই কিশোরীকে গর্ভবতী করার দাবিতে পোস্ট ছবি স্ক্রিনশট

একজন ১৪ বছর বয়সী কিশোর দুই কিশোরী মেয়েকে গর্ভবতী করেছে—এমন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওটি ফেসবুক, ইউটিউব, টিকটকসহ ছড়িয়ে পড়েছে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমের প্রায় সব প্লাটফর্মে। ব্যবহারকারীরা ভিডিওটি সত্য তবে বিভিন্ন দেশের ঘটনা বলে দাবি করছেন—কেউ বলছেন ব্রাজিলের, ফিলিপাইনের, গুয়াতেমালার আবার কেউ ভেনেজুয়েলা বা কলম্বিয়ার কথাও উল্লেখ করেছেন। এই ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছে। বিশেষ করে যৌন শিক্ষা, পারিবারিক শিক্ষা এবং বয়ঃসন্ধিকালে দায়িত্ববোধ নিয়ে আলোচনার ঝড় উঠেছে।

ভিডিও শেয়ার করা অ্যাকাউন্টগুলো যাচাই করে দেখা গেছে, একই দাবিতে বিভিন্ন দেশ থেকে পোস্টটি শেয়ার করা হয়েছে। এসব পোস্টের কমেন্টে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। তবে বেশিরভাগ ব্যবহারকারী আলোচিত দাবিটিকে সত্য মনে করছেন। কেউ বলেছেন, বাবা-মায়ের আরও সচেতনতা দরকার। কেউ বলেছেন, সঠিক শিক্ষার অভাবই এর পেছনে দায়ী। আবার কেউ সন্দেহ পোষণ করে বলেছেন, ফিলিপাইনের ভাষা কবে থেকে স্প্যানিশ হলো! কেউ আবার নিজস্ব মতামত শেয়ার করে বলেছেন, এই ধরনের ঘটনা নির্ভরযোগ্য সূত্র ছাড়া সহজে বিশ্বাস করা যাবে না।

- Advertisement -

ভাইরাল ১ মিনিট ১১ সেকেন্ডের ভিডিওটি পর্যবেক্ষণে দেখা যায়, ক্যামেরার সামনে নিজেকে ছেলের মা পরিচয় দেওয়া এক মধ্যবয়সী নারী স্প্যানিশ ভাষায় কথা বলছেন। একটি পরিত্যক্ত দেয়ালের সামনে দাঁড়িয়ে তিনি দাবি করেন, তাঁর মাত্র ১৪ বছর বয়সী ছেলে দুইজন কিশোরীকে গর্ভবতী করেছে। এই ঘটনায় পুরো পরিবার হতবাক!

ওই নারী আরও বলেন, এই ঘটনার ভয়াবহতা এবং পিতৃত্বের দায়িত্ব সম্পর্কে তার ছেলে কিছুই জানে না। তিনি তাঁর ছেলের ভবিষ্যৎ, মেয়ে দুটির ভবিষ্যৎ এবং পরিবারের ওপর এর মানসিক ও সামাজিক প্রভাব নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন বলেও জানান।

এ সময় ওই নারী পেছনে ওই কিশোর এবং দুজন মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ভিডিওতে দেখা যায়, ছেলেটি বেশ শান্তভাবে অন্তঃসত্ত্বা বলে দাবি করা দুই কিশোরীর মাঝে দাঁড়িয়ে আছে। দুই কিশোরীকে পরস্পরের সঙ্গে কিছু বলতে দেখা গেলেও ছেলেটিকে কোনো কথা বলতে দেখা যায়নি। ছেলেটি মুখে আঙ্গুল গুঁজে চুপচাপ দাঁড়িয়ে আছে। এ ছাড়া ভিডিওটিতে একজন পুরুষের কণ্ঠ শোনা গেলেও তাকে দেখা যায়নি।

পর্যবেক্ষণে আলোচিত দাবিতে দেখানো অন্তঃসত্ত্বা মেয়ে দুটির পেটের আকার-আকৃতিতে সন্দেহজনক। লক্ষ্য করলে দেখা যায়, পেটের আকৃতি অস্বাভাবিক গোলাকার। পাশাপাশি পেটের গড়নের তুলনায় অন্যান্য শারীরিক পরিবর্তন দৃশ্যমান নয়।

এ ছাড়া আন্তর্জাতিক বা স্থানীয় কোনো প্রথম সারির সংবাদমাধ্যমে আলোচিত বিষয়ে নিয়ে কোনো প্রতিবেদন প্রকাশ করেনি।

অনুসন্ধানে Boatos.org নামের একটি ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানের ওয়েবসাইটে ভাইরাল ভিডিওটির একটি প্রতিবেদন পাওয়া যায়। ‘Video Accusing Brother of Impregnating Two Sisters After a ‘Mommy and Daddy’ Game is a Parody from a Spanish-Language TikTok Channel’ শিরোনামে ২০২৫ সালের ২১ এপ্রিল প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়েছে, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওটি কোনো বাস্তব ঘটনা নয়। এটি কলম্বিয়া ভিত্তিক @SoyLuce1 নামের একটি টিকটক চ্যানেলের জন্য তৈরি করা একটি নাটক। ভিডিওর সমস্ত চরিত্র নিয়মিত এমন চিত্রনাট্যনির্ভর ভিডিওতে অভিনয় করে থাকে। এই চ্যানেলে সাধারণত নাটকীয় পারিবারিক গল্প দেখানো হয়।

প্রতিবেদনে আরও বলা হয়, বিভ্রান্তিকর শিরোনাম দিয়ে পুনরায় পোস্ট করায় ভিডিওটি দ্রুত ভাইরাল হয়েছে, যা দর্শকদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করেছে। ভিডিওটি স্প্যানিশ ভাষায় হওয়ায় এবং এতে জড়িতদের অবস্থান বা পরিচয় সম্পর্কে স্পষ্ট তথ্য না থাকায় অনেকেই এটিকে সত্য বলে বিশ্বাস করেছে।

অনুসন্ধানে @SoyLuce1 নামের টিকটক চ্যানেলে ভাইরাল ভিডিওটি পাওয়া না গেলেও, একই চরিত্রের আরও অনেকগুলো (১ , ২, ৩ ) ভিডিও রয়েছে। এ ছাড়া ভাইরাল ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়; এটি অন্তত ২০২৪ সাল থেকে অনলাইনে রয়েছে।

- Advertisement -

Related Articles

Latest Articles