ইসরাইলে একের পর এক ইরানি ক্ষেপণাস্ত্র হামলা

ইসরাইলে একের পর এক ইরানি ক্ষেপণাস্ত্র হামলা - the Bengali Times
ছবি সংগৃহীত

মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়িয়ে ইরান থেকে ছোড়া একের পর এক ক্ষেপণাস্ত্র আঘাত হানছে ইসরাইলে। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, মঙ্গলবার (১০ মার্চ) নতুন করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে, যার কিছু রাজধানী তেল আবিব অঞ্চলে আঘাত হেনেছে।

ইসরাইলি সেনাবাহিনীর পক্ষ থেকে সতর্কতা জারি করার পরপরই বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির মধ্যাঞ্চলের বেইত শেমেস এলাকায় কয়েকটি ক্ষেপণাস্ত্র আঘাত করেছে।

- Advertisement -

ইসরাইলি সেনাবাহিনী জানায়, ইরান থেকে ক্ষেপণাস্ত্র ছোড়ার সংকেত শনাক্ত করার পরই সতর্কতা জারি করা হয়। এরপর একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটে।

ইসরাইলি সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইসরাইল জানিয়েছে, হামলার পর চিকিৎসাকর্মীরা দ্রুত ঘটনাস্থলের দিকে রওনা হয়েছেন। তবে এখন পর্যন্ত হতাহতের কোনো নিশ্চিত খবর পাওয়া যায়নি।

প্রতিবেদন অনুযায়ী, হামলায় ব্যবহৃত ক্ষেপণাস্ত্রগুলো ব্যালিস্টিক মিসাইল। এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এর আগে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস ঘোষণা দেয়, ইসরাইলে ছোড়া তাদের ভবিষ্যৎ ক্ষেপণাস্ত্রগুলোর ওজন এক টনের কম হবে না।

সূত্র: আল জাজিরা

- Advertisement -

Related Articles

Latest Articles