ঢাকা-১৭ আসনে প্রার্থী হবেন হিরো আলম

ঢাকা-১৭ আসনে প্রার্থী হবেন হিরো আলম - the Bengali Times
ফাইল ছবি

আর নির্বাচন করবেন না বলে গত মে মাসে ঘোষণা দিয়েও ফের রাজনীতির মাঠে সরব হলেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন ওরফে হিরো আলম। আবারও নির্বাচন করার ঘোষণা দিয়েছেন তিনি। তবে এবার বগুড়া নয়, ঢাকার ১৭ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার পরিকল্পনা করছেন তিনি।

এ তথ্য নিজেই নিশ্চিত করেছেন হিরো আলম। তিনি বলেন, অনেক দলের প্রধানের সঙ্গে কথা হচ্ছে। আমি কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নিইনি। দলগুলো যেসব প্রস্তাব দিচ্ছে সেগুলো আমি মানতে পারব কি না সেটা ভেবে দেখছি। ব্যাটে-বলে মিললে কোনো একটি দলে যাব, নইলে স্বতন্ত্র প্রার্থী হব।

- Advertisement -

হিরো আলম বলেন, নির্বাচনে অংশ নেওয়া আমার কাছে শুধু জয়ের বিষয় না, এটা একটা প্রতিবাদের মাধ্যমও। আগে যেমন প্রতিবাদ করেছি, এবারও করব। দেশে এখন একটা সুষ্ঠু নির্বাচন হোক এটা সবার প্রত্যাশা। আমিও তাই চাই। কিন্তু নির্বাচন নিয়ে নানা টালবাহানা চলছে। সেজন্যই নির্বাচন করব। আমি ১০০ ভোট পেলেও কোনো সমস্যা নেই। নির্বাচন সুষ্ঠুভাবে হোক। মানুষ উৎসব করে ভোট দিতে আসুক।

- Advertisement -

Related Articles

Latest Articles