
অভিজ্ঞতার কোন শেষ নেই। অন্টারিও লিবারেল পার্টির লিডারশীপ রান চলছে। আগামী নভেম্বরের ৯ তারিখ থেকে ২০ তারিখ পর্যন্ত ভোট হবে। যারা অন্টারিও লিবারেল পার্টির সদস্য শুধুমাত্র তারাই ভোট দিতে পারবেন। লিবারেল পার্টি কানাডার প্রধান তিনটি রাজনৈতিক দলের একটি। কেন্দ্রে মার্ক কার্নির নেতৃত্বে দক্ষতার সাথে সরকার পরিচালনা করে চলেছে।
কিন্তু অন্টারিও প্রদেশে অনেক বছর যাবত ক্ষমতার বাইরে। যাইহোক গতকাল টরন্টোর নর্থ ইয়র্কের একটি মিলনায়তনে সন্ধ্যায় অনুষ্ঠিত হলো লিডারশিপ রেইসের পাঁচ প্রতিযোগীকে নিয়ে একটি টাউন হল সভা। রাতটুকু পেরিয়ে সকালে যখন এই লেখা লিখছি ততক্ষণে একজন প্রার্থী এরিক লমবার্ডি তার প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন। পার্টিকে মাত্র ২৫০০০ ডলারের একটা কিস্তি পরিশোধ না করতে পারায় তাকে চলে যেতে হলো।
যাহোক এই টাউন হল আয়োজনটি করেছিল টরন্টোর বিভিন্ন রাইডিং এসোসিয়েশন। দুঃখজনক হলো স্কারবরো সাউথওয়েস্ট রাইডিং এসোসিয়েশন এই আয়োজনে শরীক হতে শুধু ব্যর্থতার পরিচয় দিয়েছে তাই নয়, বিগত নির্বাচনেও চরম দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিয়েছে।
দায়িত্ব পালন না করতে পারলে কারোই উচিত না পদ আঁকড়ে থাকা। গতকালের এই সভায় পাঁচ প্রার্থীর কাছেই দর্শকদের প্রশ্ন করার সুযোগ ছিল। সৌভাগ্যক্রমে আমার প্রশ্নটাই তারা সবার আগে গ্রহণ করেছিল এবং প্রশ্নটি ছিল স্বাস্হ্য সেবা বিষয়ক।
পাঁচজন প্রার্থীই আমার প্রশ্নটার জবাবে নিজ নিজ দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন। আমি সেগুলো ভিডিও করে রেখেছি। আগামী কয়েকদিনে এই চমৎকার টাউন হল সভার কিছু উল্লেখযোগ্য ঘটনা তুলে ধরবো বলে আশা করি। আজ আপাতত কয়েকটি ছবি শেয়ার করছি।



