রাজনৈতিক ভাবনা

রাজনৈতিক ভাবনা - the Bengali Times
কথায় কথায় র এর এজেন্ট ভারতের দালাল ইত‍্যাদি বলে নানাজনকে ট‍্যাগ দেয়া হয় বিষ

কথায় কথায় র এর এজেন্ট, ভারতের দালাল ইত‍্যাদি বলে নানাজনকে ট‍্যাগ দেয়া হয়। বিষয়টা একটু গভীরভাবে তলিয়ে দেখা দরকার। ভারত ও ইসরাইলের সাথে কিছু স্বার্থান্বেষী মুসলিম দেশের শাসকগোষ্ঠীর হীন স্বার্থ জড়িত থাকলেও দ্বন্দের মুল জায়গাটা মুলত ধর্মীয়। আমি দুঃখিত যে আমার এই অবজারভেশনটা তুলে ধরতে হচ্ছে। ইসরাইলের ব‍্যাপারটা ক্রিস্টাল ক্লিয়ার। গাজায় যা ঘটছে, ইরান, ইরাক, লিবিয়া, সিরিয়াতে যা ঘটানো হয়েছে তা অতি পরিস্কার এবং মুল বিষয়টা জমির বা ভুমির নয়, ধর্মীয়। লেখাটা যখন লিখছি তখনই সংবাদ পেলাম মধ্যপ্রাচ্যের সবচেয়ে আধুনিক ও শান্তি প্রচেষ্টার অগ্রদূত রাষ্ট্র কাতারে হামলা চালিয়েছে ইসরাইল।

যাহোক ইসলাম ধর্মটাকেই তারা হুমকি মনে করে। কোরানকে তারা মুল বাঁধা মনে করে। কোরানকে তারা সংশোধন করতে বলে। যেহেতু সেটা সম্ভব নয় ফলে সমূলে উপড়ে ফেলতে চায়। কিন্তু ভারতে সাম্প্রদায়িক সমস‍্যা বহু পুরনো হলেও বিজেপি ক্ষমতায় আসার আগ পর্যন্ত এত নগ্নভাবে এবং সরকারীভাবে মুসলিম বিরোধিতা ছিল না। এই একবিংশ শতাব্দীতে এসে ভারতই আমার দেখা প্রকাশ‍্য দেশ যারা ঘোষণা দিয়ে বলেছে মুসলমান বাদে হিন্দু খৃষ্টান সবাইকে তারা আশ্রয় দিবে। যখন অবৈধ অভিবাসী তাড়ানো হয় তখনো বেছে বেছে মুসলিমদের তাড়ানো হয়, পুশ ব‍্যাক করা হয়। কয়েকদিন আগে দেখলাম তাদের দেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের ধরে এনে মিয়ানমার সীমান্তের সাগরে ঝাঁপিয়ে পরতে বাধ‍্য করছে।

- Advertisement -

তো যে কথা বলতে এত কথা লিখছি তা হলো, র এর এজেন্ট বা ভারতের দালাল আসলে দু ভাবে হতে পারে। প্রথমটা হলো সরাসরি যারা তাদের স্বার্থ সংরক্ষণ করে, দেখভাল করে, তারা। এদেরকে সবাই সহজেই চিনতে পারে। আর দ্বিতীয়টা হলো তারা যেরকমটা দেখাতে চায় সেরকমটা দেখাতে পরোক্ষ বা প্রত্যক্ষভাবে সহযোগিতা করে যারা তারা। এদেরকে সহজে চেনা যায় না। যেমন ভারত বা কোন মুসলিম বিদ্বেষী দেশ যদি চায় যে তারা একটা দেশ আক্রমণ করবে তখন তারা সেই আক্রমণটাকে বিশ্বের কাছে জাষ্টিফাই করার জন‍্যে দেখাবে যে সেই দেশটা একটা মৌলবাদীদের আখড়া হয়ে দাঁড়িয়েছে যা তাদের দেশের জন‍্যে মারাত্মক হুমকি। ফলে ইসরাইলের স্টাইলে প্রিএম্পটিভ এ‍্যাকশন নিতে তারা যেটা করবে তা হলো প্রথমে বাহ‍্যিকভাবে তাদের চরম বিরোধিতা করা কিছু ব্যক্তিকে তাদের এজেন্ট হিসেবে নিয়োগ দিবে। সেই এজেন্টদের কাজ হবে দেশের মানুষকে চরম ভারত বিদ্বেষী কথা বলবে, ভারত বিরোধী হিসাবে নিজেদেরকে এস্টাবলিস করবে এবং এমনভাবে দেশের পরিস্থিতি গড়ে তুলবে যাতে ভারতের বা পশ্চিমাদের আক্রমণের ক্ষেত্র প্রস্তুত হয়ে যায়। আর সেটার মোক্ষম একটা উপায় হলো দেশটাকে উগ্র মৌলবাদীদের অভয়ারণ‍্য করে তোলা। রাষ্ট্র, সরকার, শিক্ষা প্রতিষ্ঠান এমনকি মিডিয়াসহ বিভিন্ন জায়গা থেকে এমনভাবে বক্তব্য বিবৃতি দেয়ানো হবে, এমনসব উগ্রপন্থী কথাবার্তা বলা হবে, যাতে বাংলাদেশ মানেই ভারতের জন‍্যে হুমকি এমনকি পশ্চিমা দেশসমূহের জন‍্যেও হুমকি হিসেবে বিবেচিত হতে শুরু করবে। ফলে একদিন এসব হুমকি মোকাবেলায় এবং মুসলিমদের হাত থেকে অন‍্য সংখ‍্যালঘুদেরকে রক্ষা করার অজুহাতে তারা রাশিয়ার ইউক্রেন দখলের মত বাংলাদেশকেও আক্রমনের হয়তো সুযোগ পেয়ে যাবে। ফলে বলা যায় শুধু ভারতের সরাসরি পক্ষের লোকেরাই র এর এজেন্ট হবে এমন কথা সঠিক নাও হতে পারে। উগ্র ভারত বিরোধীরাও বড় আকারের র এর এজেন্ট হিসেবে কাজ করতে পারে বলে আশংকা করি। আমাদের উচিত তারা যেটা চায় অর্থাৎ দেশটা জংগীদের কবলে বলে যে অপপ্রচার তারা করে, সেই সুযোগটা যেন আমরা না দিই, সবসময় সচেতনভাবে সেটা আমাদের মাথায় যেন থাকে। আরো মনে রাখতে হবে, উস্কানির ফাঁদে যেন আমরা না পড়ি। একবার দেশ আক্রান্ত হলে, কে আমাদের পক্ষে থাকবে, কে বিপক্ষে থাকবে, আমরা জয়ী হবো নাকি পরাজিত হবো তার চেয়েও বড় কথা হলো যুদ্ধের মধ‍্যে একটা দেশ পড়লে সেই দেশ যে ধ্বংসের সম্মুখিন হয়, সেই দেশের মানুষের যে ভয়ংকর জীবন শুরু হয় তা যেন আমরা সবসময় মনে রাখি এবং উস্কানিদাতাদের ফাঁদে না পড়ে বিষয়টার গুরুত্ব উপলব্ধি করি।

স্কারবোরো, কানাডা

- Advertisement -

Related Articles

Latest Articles