দিনশেষে তো আমিও একজন মানুষ : রুমিন ফারহানা

দিনশেষে তো আমিও একজন মানুষ : রুমিন ফারহানা - the Bengali Times
ব্যারিস্টার রুমিন ফারহানা

নিজের বক্তব্য, ব্যবহার ও শব্দ চয়নে কেউ কষ্ট পেয়ে থাকলে সে জন্য দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।

বুধবার (২৮ আগস্ট) একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে অংশ নিয়ে তিনি বলেন, আমার কথায়, আমার অযৌক্তিক কোনো ব্যবহারে, অযৌক্তিক কোনো শব্দ চয়নে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন ডেফিন্টেলি আমি দুঃখিত।

- Advertisement -

তিনি আরও বলেন, আমি যদি নিজেকে আরও নিয়ন্ত্রণ করতে পারতাম আরও ভালো হতো। কিন্তু দিনশেষে তো আমি একজন মানুষ। একজন মানুষের ধৈর্যেরও একটা সীমা থাকে।

বহুদিন ধরে কেউ যদি ট্রলড হতেই থাকে, একটা সময় মনে হয় জবাব দেই। সেটা না হলেই ভালো বলে জানিয়েছেন বিএনপির এই নেত্রী।

- Advertisement -

Related Articles

Latest Articles