সংকট মোকাবেলায় ঐক্য জরুরী

সংকট মোকাবেলায় ঐক্য জরুরী - the Bengali Times
এটা একটা জাতীয় সংকট সংকট মোকাবেলায় ঐক্য জরুরী ষড়যন্ত্র নয় গুজব নয়

এটা একটা জাতীয় সংকট। সংকট মোকাবেলায় ঐক্য জরুরী, ষড়যন্ত্র নয়, গুজব নয়। কিন্তু যারা জাতিকে ঐক্যবদ্ধ করবেন তাদের যোগ্যতা নিয়ে অনেকেরই সন্দেহ আছে। দুর থেকে একটা ঘটনার পর্যবেক্ষণ দিচ্ছি, মিলিয়ে নিন।

গতকাল প্রবাসী একজন অনলাইন এক্টিভিষ্ট নিজেই লিখেছেন, তিনি সাধারণত উপদেষ্টাদের ফোন করেন না। কিন্তু করেছেন এবার। শিক্ষা উপদেষ্টাকে। আবরার ভাইকে তিনি অনুরোধ করেছেন আগামীকালকের এইচএসসি পরীক্ষা স্হগিত করতে। উপদেষ্টা জবাব দিয়েছেন তিনি দেখবেন কি করা যায়! কিন্তু শিক্ষা সচিব নাকি সরাসরি প্রস্তাবটা নাকচ করে দিয়েছেন, বলেছেন পরীক্ষা স্হগিত হবে না। এই হলো সেই প্রবাসী এক্টিভিষ্টের ফেসবুক স্টাটাস। অর্থাৎ শিক্ষা উপদেষ্টা নয়, সিদ্ধান্ত দেন সচিব!

- Advertisement -

কয়েক ঘন্টা পরে দেখলাম, অন‍্য মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ ঘোষনা দিলেন পরীক্ষা স্থগিত। টরন্টো সময় আজ সকালে দেখছি, সেই শিক্ষা সচিবকে শিক্ষা মন্ত্রণালয় থেকে সরিয়ে দেয়ার ঘোষণাটি দিলেন তথ‍্য মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম।

এখন দেখছি, শিক্ষা উপদেষ্টা ও স্বাস্থ্য উপদেষ্টার পদত্যাগ দাবী করা হচ্ছে। কথা হলো এই দুই উপদেষ্টার কাজটা আসলে কী? এরা কি চাকুরী করতে এসেছেন? মন্ত্রীর দায়িত্ব সম্পর্কে এরা কি কোনরকম ধারণা রাখেন? আর এরকম পরিস্থিতিতে পরীক্ষা স্হগিত করতে হবে কথাটা দেশের বাইরের কাউকে বলে দিতে হবে?

গণঅভ্যুত্থান পরবর্তী একটা জ্বলন্ত অগ্নিকুন্ডের উপর বসে দেশ চালানোর দায়িত্ব যারা নিলেন তাদের সেই উপলব্ধিটাইতো দেখতে পাচ্ছি না। মনে হচ্ছে তারা রুটিন চাকুরী করতে এসেছেন। আরো অনেক কথা লিখতে গিয়েও থেমে গেলাম।

আসলে সময়টা এখন ধৈর্য্যের, উস্কানির নয়। সমগ্র জাতির উচিত গুজবে কান না দিয়ে আহত বাচ্চাগুলোকে কিভাবে দ্রুত সারিয়ে তোলা যায়, নিহত ও আহতদের পরিবারকে কিভাবে সান্তনা দেয়া যায়, তাদের পাশে দাঁড়ানো যায় সেই চেষ্টা করা।

- Advertisement -

Related Articles

Latest Articles