
টরোন্টোতে, বিশেষ করে Etobicoke তে আজ ভোর বেলা অনেক বৃষ্টি ছিল। সকালের দিকে বৃষ্টি না থাকলেও বেশ মেঘলা ছিল। আমাদের যেহেতু আগের প্ল্যান তাই সেটা নিয়ে কোনো চিন্তা না করেই রওয়ানা হই। ওখানে গিয়ে অবশ্য রৌদ উঠে যায়।
Wasaga Beach প্রভিন্সিয়াল পার্ক টরন্টো থেকে প্রায় ১ ঘন্টা ৪০ মিনিটের পথ। টরোন্টোর বলতে গেলে সবাই জানেন এবং ওখানে যান, তবে আমরা গেলাম প্রায় ৮/৯ বছর পরে কারণ বেশি ভিড়, পার্কিংয়ের সংকট এবং crowdy ওয়াশরুমের জন্য ওখানে আগে প্রায় যাওয়া হলেও বিগত ৮/৯ বছর যাওয়া হয়নি।

অবশেষে মিডল্যান্ডবাসী রাফির ইনভেস্টিগেশনের পরে আজকে গেলাম। অনেক ধন্যবাদ রাফি। আপনি যদি রেগুলার বিচ এরিয়াতে যান তাহলে আগের মতোই আছে, তবে যদি Wasaga Beach প্রভিন্সিয়াল পার্ক এর বিচে যান তাহলে খবু বেশি ভিড় না এবং আপনি যেহেতু রেসেরভেশন নিয়ে যাবেন তাই পার্কিংও পাবেন।
আজকে অনেক বাতাস থাকলেও আমাদের সময় অনেক ভালো কেটেছে। পানিও অপক্ষাকৃত গরম এবং অনেক ঢেউ ছিল। বাচ্চারা পানিতে মজে করেছে।
যাত্রাপথে থেমেছিলাম Elmvale Spring Water Kisokএ , ওখান থেকে কিছু Natural Spring Water নিয়ে চলে যাই Wasaga Beach প্রভিন্সিয়াল পার্কএ।
উল্লেক্ষ এই প্রভিন্সিয়াল পার্কটি শুধুমাত্র day use বা দিনের ব্যবহারের জন্য, কোনো ক্যাম্পগ্রাউন্ড নেই। এখানে বিচ এরিয়া ১ থেকে ৬ পর্যন্ত রিজার্ভ করতে পারবেন। প্রতিদিন এক গাড়ি ২১ ডলার আর যদি আমাদের মতো সিজনাল পাশ কর নেন তাহলে খরচ কম পড়বে।

