অন্যান্য প্রদেশের সঙ্গে সরাসরি অ্যালকোহল বিক্রির অনুমতি দিচ্ছে নিউ ব্রান্সউইক

অন্যান্য প্রদেশের সঙ্গে সরাসরি অ্যালকোহল বিক্রির অনুমতি দিচ্ছে নিউ ব্রান্সউইক - the Bengali Times
নিউ ব্রান্সউইকের একটি ভডকা ডিস্টিলারির কর্ণধার বলেন কানাডার বাকি অংশেল সঙ্গে বাণিজ্য বাধা দূর করতে প্রাদেশিক সরকার নতুন আইন করার উদ্যোগ নেওয়ায় প্রতিযোগিতা আরও তীব্র হবে বলে তার ধারণা

নিউ ব্রান্সউইকের একটি ভডকা ডিস্টিলারির কর্ণধার বলেন, কানাডার বাকি অংশেল সঙ্গে বাণিজ্য বাধা দূর করতে প্রাদেশিক সরকার নতুন আইন করার উদ্যোগ নেওয়ায় প্রতিযোগিতা আরও তীব্র হবে বলে তার ধারণা। ফ্লেভার-ইনফিউজড ভডকা বিক্রয়কারী প্রতিষ্ঠান বিগ ফিডল স্টিলের কর্ণধার ট্রেন্ট জুয়েট বলেন, এটা এমনিতেই খুব ব্যস্ত বাজার। বেশি কিছু আর দরকার নেই এখানে।

বিভিন্ন প্রদেশ ও অঞ্চলের কোম্পানিগুলোকে ভোক্তাদের কাছে সরাসরি অ্যালকোহল বিক্রির অনুমতি দিতে যাচ্ছে নিউ ব্রান্সউইক সরকার। এই সংবাদের পরিপ্রেক্ষিতে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেন জুয়েট।

- Advertisement -

সরকার বলেছে, প্রদেশের লিকার কন্ট্রোল অ্যাক্টে এই পরিবর্তন ও আরও কিছু সংশোধনী বাস্তবায়নের জন্য তারা নীতিমালা উন্নয়ন করছে।

জুয়েট বলেন, বাণিজ্য বাধা অপসারণ নিয়ে তার কোনো সমস্যা নেই। এখনো অনেক ধরনের প্রতিবন্ধকতা রয়েছে, যেগুলো ছোট কোম্পানিগুলোকে নিউ ব্রান্সউইকের বাইরে প্রতিযোগিতাকে কঠিন করে তুলছে। এর ফলে বড় প্রতিযোগীদের বিশেষ সুবিধা দিচ্ছে।
তিনি বলেন, কিছু প্রদেশ অন্যদের ভিন্নভাবে দেখে থাকে। ওইসব বাজারে প্রবেশ করা আমাদের জন্য কঠিন। পক্ষান্তরে তাদের জন্য নিউ ব্রান্সউইকে প্রবেশ করাটা তুলনামূলক সহজ।

বাণিজ্য নীতিমালা সহজ করার ফলে অ্যালকোহল সংক্রান্ত নিউ ব্রান্সউইকের পূর্ববর্তী নীতিমালায় পরিবর্তন আসবে বলে মনে করা হচ্ছে। ২০১৮ সালের এপ্রিলে এক ব্যক্তির মামলায় কানাডার সুপ্রিম কোর্টে জয় পায় প্রদেশ। কুইবেক থেকে অ্যালকোহল কিনে নিউ ব্রান্সউইকে আনার কারণে ওই ব্যক্তিকে ৩০০ ডলার বিরুদ্ধে মামলাটি করেন ওই ব্যক্তি।

তবে নতুন নিয়মে ব্যক্তিগত ভোগের জন্য বাইরে থেকে কী পরিমাণ লিকার প্রদেশে আনা যাবে সেই সীমা তুলে দিচ্ছে প্রদেশ।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কের প্রভাব কাটিয়ে উঠেতে নিউ ব্রান্সউইক এবং অন্যান্য কানাডিয়ান প্রদেশ ও অঞ্চল কানাডার অভ্যন্তরে বাণিজ্য উন্নত করার উপায় খুঁজছে। তবে ঠিক কোন কোন প্রদেশ ও অঞ্চল তাদের প্রস্তাবে রাজি হয়েছে তা নিশ্চিত করেনি। তবে আলবার্টা এবং অন্টারিও দুই প্রদেশের মধ্যে অ্যালকোহল বিক্রি উন্নত করতে সোমবার চুক্তি স্বাক্ষর করেছে।

This article was written by Sohely Ahmed Sweety as part of the LJI.

- Advertisement -

Related Articles

Latest Articles