
কানাডায় প্রায় ৩২ হাজার ম্যাক-ই ভেহিকল প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ফোর্ড মোটর কর্পোরেশন। ত্রুটিপূর্ণ ডোর ল্যাচের কারণে গাড়িগুলো প্রত্যাহার করে নিচ্ছে তারা। এই ত্রুটির কারণে যাত্রীদের ভেতরে আটকা পড়ে যাওয়ার ঝুঁকি রয়েছে।
ফোর্ড মোটর এক বিবৃতিতে প্রত্যাহারের বিষয়টি সিটিভি নিউজকে নিশ্চিত করেছে। এই প্রত্যাহার যুক্তরাষ্ট্রে বৃহৎ পরিসরে প্রত্যাহারের অংশ। ত্রুটিপূর্ণ ডোর ল্যাচের কারণে সেখানে প্রায় দুই লাখ ইলেক্ট্রিক মুস্টাঙ্গ প্রত্যাহার করা হচ্ছে।
কানাডা এবং যুক্তরাষ্ট্র উভয় দেশে যেসব মডেলের গাড়ি প্রত্যাহার করা হচ্ছে তা হলো মুসটাঙ্গ ম্যাক-ই মিডসাইজ এসইউভি, যার মডেল বছর ২০২১-২০২৫।
ফোর্ড তাদের বিবৃতিতে বলেছে, ত্রুটিযুক্ত ডোর ল্যাচ গুরুতর আহত হওয়ার কারণ হতে পারে। বিশেষ করেগরম আবহাওয়ায়।
ফোর্ড বলেছে, ত্রুটিপূর্ণ এই ডোর ল্যাচের কারণে এখন পর্যন্ত কোনো দুর্ঘটনা ঘটেছে কিনা বা কেউ আহত হয়েছে কিনা সে সম্পর্কিত কোনো তথ্য তাদের কাছে নেই। ত্রুটি সমাধানে শিগগিরই সফটওয়্যার হালনাগাদ আসছে।
This article was written by Sohely Ahmed Sweety as part of the LJI.

