সারের বাসিন্দা জিতলেন ৮ কোটি ডলারের লোটো ম্যাক্স জ্যাকপট

সারের বাসিন্দা জিতলেন ৮ কোটি ডলারের লোটো ম্যাক্স জ্যাকপট - the Bengali Times
সারের বাসিন্দা জিতলেন ৮ কোটি ডলারের লোটো ম্যাক্স জ্যাকপট

শুক্রবার অনুষ্ঠিত লোটো ম্যাক্স ড্রয়ে মেট্রো ভ্যানকুভারের কোনো একজনকে খুবই ধনী বানিয়ে দিয়েছে। এখন তিনি ৮ কোটি ডলারের ধনী।

ব্রিটিশ কলাম্বিয়া লটারি কর্পোরেশন (বিসিএলসি) বলেছে, সারেতে কেনা একটি একক টিকিটের সঙ্গে সাতটি জয়ী নাম্বারের সবগুলোই মিলে গেছে। নাম্বারগুলো হলো ০৬, ১০, ১৬, ১৭, ৩০, ৩৮ এবং ৪৮। বোনাস নাম্বার ২৫।

- Advertisement -

বিসিএলসির মুখপাত্র ম্যাট লি বলেন, নির্বাচিতের ওপর আরোপিত সীমা গত বছর বর্ধিত করার পর এই প্রথম ব্রিটিশ কলাম্বিয়ার কেউ ৮ কোটি ডলারর জিতলেন। সত্যিই এটা বিরল ঘটনা।

বিসিএলসি যখন লোটো ম্যাক্স প্রথম চালু করে তখন অর্থের সর্বোচ্চ পরিমাণ ছিল ৫ কোটি ডলার। সেখান থেকে তা বেড়ে প্রথমে ৬ কোটি, এরপর ৭ কোটি এবং গত বছরের সেপ্টেম্বরে ৮ কোটি ডলারে দাঁড়িয়েছে।

তবে কে এই লটারি জিতেছেন সোমবার অফিস খোলার পর তা খুঁজে দেখবে বিসিএলসি। লি বলেন, প্রত্যেক বিজয়ীই অনন্য। কোনো কোনো বিজয়ী অফিসের দরজা খোলার সঙ্গে সঙ্গেই এসে পড়বেন। কোনো কোনো বিজয়ী অনেক বেশি পদ্ধতিগত প্রক্রিয়া অনুসরণ করবেন। পুরস্কার দাবি করার লক্ষ্যে আফিসে আসার আগে তারা হয়তো কোনো আইন ও আর্থিক সেবাদাতা অথবা পরিবারের সদস্যদের পরামর্শ নেবেন। তবে অফিসে এসে পুরস্কার দাবির জন্য বিজয়ীদের হাতে ৫২ সপ্তাহ সময় রয়েছে।

লি বলেন, বিজয়ী যদি কোনো গ্যাস স্টেশন, গ্রোসারি স্টোর অথবা লোটো অ্যাপে টিকিটটি স্ক্যান করেন তাহলে স্ক্রিণে ৮ কোটি ডলার ভেসে উঠবে। আমি মনে করি, সেটা হবে বিপুল বিস্মিত হওয়ার এক মুহূর্ত।

বিজয়ী ব্যক্তি এগিয়ে না আসা পর্যন্ত বিসিএলসি টিকিটটি কোথা থেকে কেনা হয়েছিল তা প্রকাশ করবে না।

- Advertisement -

Related Articles

Latest Articles