হাউস অব কমন্সের স্পিকার হলেন এমপি স্কারপালেগিয়া

হাউস অব কমন্সের স্পিকার হলেন এমপি স্কারপালেগিয়া - the Bengali Times
কুইবেকের এমপি ফ্রান্সিস স্কারপালেগিয়াকে হাউস অব কমন্সের পরবর্তী স্পিকার হিসেবে বেছে নিয়েছেন সংসদের সদস্যরা

কুইবেকের এমপি ফ্রান্সিস স্কারপালেগিয়াকে হাউস অব কমন্সের পরবর্তী স্পিকার হিসেবে বেছে নিয়েছেন সংসদের সদস্যরা। স্পিকার নির্বাচন নিয়ে যথেষ্ট নাটকীয়তার সৃষ্টি হয় এবং কনজার্ভেটিভ পার্টির একমাত্র প্রার্থী শেষ মুহূর্তে বাদ পড়েন।

কনজার্ভেটিভ এমপি ক্রিস ডি’এন্ট্রেমন্ট এবং জন নেটোর উভয়েই তাদের নাম প্রস্তাব করেন। পরবর্তীতে হাউসে তাদের নাম প্রত্যাহার করে নেন।

- Advertisement -

সংখ্যালঘু সংসদে লিবারেল এমপি রয়েছেন বর্তমানে ১৬৯ জন। সংখ্যাগরিষ্ঠতা পেতে প্রয়োজন যেখানে ১৭২টি আসন। সরকার দল থেকে স্পিকার নির্বাচিত হওয়ায় সংসদে লিবারেলদের ভোট আরেকটি কমল, যা সংসদের মধ্য দিয়ে তাদের এজেন্ডা বাস্তবায়নকে কঠিন করে তুলবে।

২৬ মে হাইস অব কমন্সের একমাত্র ছিল স্পিকার নির্বাচন করা। মঙ্গলবার কিং চার্লসের থ্রন স্পিচের মধ্য দিয়ে সংসদের অধিবেশন শুরু হওয়ার একদিন আগে স্পিকার নির্বাচন করা হলো।

- Advertisement -

Related Articles

Latest Articles