অটোয়ার উচিত বাড়ির দাম পড়তে দেওয়া

অটোয়ার উচিত বাড়ির দাম পড়তে দেওয়া - the Bengali Times
আবাসন ক্রয়ক্ষমতা ফিরিয়ে আনতে বাড়ির দাম আরও পড়ে যাওয়া উচিত নয় বলে ফেডারেল আবাসনমন্ত্রী যে মন্তব্য করেছেন তার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন বিশেষজ্ঞরা

আবাসন ক্রয়ক্ষমতা ফিরিয়ে আনতে বাড়ির দাম আরও পড়ে যাওয়া উচিত নয় বলে ফেডারেল আবাসনমন্ত্রী যে মন্তব্য করেছেন তার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন বিশেষজ্ঞরা। এপ্রিলে হাউস অব কমন্সে জয়লাভের পর ভ্যানকুভারের সাবেক মেয়র গ্রেগর রবার্টসন আবাসনমন্ত্রী হিসেবে শপথ নেন। ওই সময়ই একজন সাংবাদিক তাকে প্রশ্ন করেন, বাড়ির দাম আরও কমা উচিত কিনা। এর উত্তরে তিনি যা বলেন সেটাই বিতর্ক উস্কে দিয়েছে।

সাংবাদিকের ওই প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, না। আমি মনে করি আমাদের সরবরাহ আরও বাড়ানো দরকার। বাজার যে স্থিতিশীল সেটা নিশ্চিত করতেই এটা প্রয়োজন। এটা আমাদের অর্থনীতির অনেক বড় অংশ।

- Advertisement -

রবার্টসন বলেন, কানাডায় সাশ্রয়ী আবাসনের স্বল্পতা রয়েছে এবং বাড়ির সরবরাহ বৃদ্ধিতে অটোয়ার উদ্যোগের ফলে বাড়ির দাম বাজার দরের নিচে নেমে গেছে।

তবে মিসিং মিডল ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা পরিচালক মাইক মোফাট এ সংক্রান্ত আরেক প্রশ্নের ভিন্ন উত্তর দিয়েছেন। বাজারমূল্য হ্রাস ব্যতিরেকে আবাসন সাধারণ কানাডিয়ানের কাছে সাশ্রয়ী হবে কিনা? এই প্রশ্নের উত্তরে মোফাট বলেন, সংক্ষিপ্ত উত্তর হচ্ছে, না। মূল্য কমানো ছাড়া মধ্যবিত্ত শ্রেণির জন্য বৃহৎ পরিসরে বাড়ি সাশ্রয়ী করা অসম্ভব।

তিনি বলেন, আয়ের অনুপাতে আবাসন অধিক সাশ্রয়ী হতে ১৮ বছর লেগে যাবে। অন্টারিও এবং ব্রিটিশ কলাম্বিয়ায় এজন্য সময় লাগবে পায় ২৫ বছর। ব্রিটিশ কলাম্বিয়া এবং অন্টারিওতে বাড়ির দাম ও মজুরির সম্পর্ক এতটাই দূরবর্তী যে, আবাসন ব্যয় পুষিয়ে নিতে মজুরি বৃদ্ধির ওপর নির্ভর করাটা বাস্তবসম্মত নয়। ঝুঁকিতে থাকা কানাডিয়ানদের জন্য আরও বেশি আবাসনে উৎসাহিত করার যে নীতি তাকে তিনি স্বাগত জানাচ্ছেন। তবে বাজারদরের নিচে বাড়ি নির্মাণ মধ্যবিত্তের আবাসন সংকটের সমাধান দেবে না।

রবার্টসন যেদিন মন্তব্য করেন তার কয়েকদিন পর প্রধানমন্ত্রী মার্ক কার্নিকেও একই প্রশ্ন করা হয়েছিল। জবাবে হ্যা, বা না কিছুই বলেননি তিনি। শুধু এটা বলেন যে, তিনি চান বাড়ির দাম যেনো কানাডিয়ানদের ক্রয়ক্ষমতার মধ্যে থাকে সেটা নিশ্চিত করতে।

- Advertisement -

Related Articles

Latest Articles