সন্তান দত্তক নিয়ে পরী বললেন,‘আকাশটা বড় হয়ে আসছে’

সন্তান দত্তক নিয়ে পরী বললেন,‘আকাশটা বড় হয়ে আসছে’ - the Bengali Times
চলচ্চিত্র তারকা পরীমনি

২০২২ সালের ১০ আগস্ট পুত্রসন্তান শাহীম মুহাম্মদ রাজ্যর মা হয়েছেন চলচ্চিত্র তারকা পরীমনি। এরমধ্যে অবশ্য তার জীবনে ঘটে গেছে নানা ঘটনা। হয়েছে বিচ্ছেদ। শুরু করেছেন দেশের বাইরে চলচ্চিত্রের শুটিং।

এরমধ্যে জানালেন কন্যাসন্তানের মা হয়েছেন তিনি। এক কন্যা সন্তানকে দত্তক নিয়েছে এই তারকা। তার মেয়ের নাম রেখেছেন সাফিরা সুলতানা প্রিয়ম।

- Advertisement -

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন পরী নিজেই।

তিনি বলেন, ‘ছেলের পরে মেয়ে! কী যে আনন্দ! পৃথিবীতে এসেছে ছয়দিন হলো।’

দত্তক নেওয়া প্রসঙ্গে এই নায়িকা বলেন, ‘আমি ওকে দত্তক নিয়েছি। নিয়ম মেনে সই করার সময় মনে হল আল্লাহ আবার আমার জন্য কিছু করলেন। জীবনে কোনও দিন কিছু নিয়ম অনুযায়ী বা পরিকল্পনা করে করিনি আমি।

তাই আল্লাহ আমার জন্য যা যা চেয়েছেন তাই মাথা পেতে নিয়েছি। ও পরীর মতোই আমার কোলে চলে এল। কোলে যখন নিই, মনে হয় আমার নাভি কেটেই ও এসেছে। ওর ছবি এখন দিচ্ছি না। কেউ রাগ করবেন না! মা তো… আর কিছু দিন যাক।

সন্তান নেওয়ার ভাবনা প্রসঙ্গে এই চিত্রনায়িকা বলেন, ‘আমি যা মন থেকে চাই তাই করি। কে কী বলল সে সব নিয়ে কোনও দিন ভাবিনি। কে বলেছে বাবা ছাড়া সন্তান মানুষ করা যায় না? কে বলেছে জন্ম দেওয়া বাবা-মা ছাড়া সন্তান মানুষ হয় না? এই সব নিয়ম সমাজের তৈরি। এই তো আর কয়েক দিনের মধ্যেই মাতৃ দিবস নিয়ে হইচই হবে। কিন্তু সেখানেও তো পিতৃতন্ত্রের আদলে তৈরি করা মেয়েদের জয়গান। কাজ আর সন্তানদের নিয়ে বাঁচব আমি। এখন রাতের দিকে সব শান্ত হয়ে আসার পরে একদিকে ছেলে, আরেকদিকে ঘুমন্ত মেয়ের মাঝে যখন চোখ খুলে দেখি তখন মনে হয় পরী মণির আকাশটা বড় হয়ে আসছে।’

 

- Advertisement -

Related Articles

Latest Articles