পর্দার চুমুতে সেরা জশ, সবচেয়ে পিছিয়ে ক্রিস প্র্যাট: জেনিফার লরেন্স

পর্দার চুমুতে সেরা জশ, সবচেয়ে পিছিয়ে ক্রিস প্র্যাট: জেনিফার লরেন্স - the Bengali Times
জেনিফার লরেন্স

হলিউডের জনপ্রিয় অভিনেত্রী জেনিফার লরেন্স জানালেন, পর্দায় কোন সহশিল্পীর সঙ্গে চুমুর দৃশ্য সবচেয়ে বেশি উপভোগ করেছেন, আর কার সঙ্গে অভিজ্ঞতা ছিল তুলনামূলক কম ভালো। তাঁর পছন্দের তালিকায় শীর্ষে রয়েছেন জশ হাচারসন। অন্যদিকে তালিকার একেবারে শেষে জায়গা পেয়েছেন ক্রিস প্র্যাট।

সম্প্রতি অ্যান্ডি কোহেনের উপস্থাপনায় একটি টেলিভিশন অনুষ্ঠানে অংশ নিয়ে অভিনয়জীবনের নানা অভিজ্ঞতা তুলে ধরেন অস্কারজয়ী এই অভিনেত্রী। গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) প্রচারিত ওই অনুষ্ঠানে তাঁর সঙ্গে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘দ্য হাঙ্গার গেমস: সানরাইজ অন দ্য রিপিং’ ছবির অভিনেতা জশ হাচারসন।

- Advertisement -

অনুষ্ঠানে জেনিফারকে কয়েকজন সহশিল্পীর সঙ্গে পর্দার চুমুর অভিজ্ঞতা ভালো থেকে খারাপের ক্রমানুসারে সাজাতে বলা হয়। তালিকায় ছিলেন জশ হাচারসন, লিয়াম হেমসওর্থ, ব্র্যাডলি কুপার, টিমোথি শ্যালামে ও ক্রিস প্র্যাট।

জেনিফারের পছন্দের তালিকায় প্রথম স্থান পান জশ হাচারসন। দ্বিতীয় স্থানে লিয়াম হেমসওর্থ। এরপর যথাক্রমে রয়েছেন ব্র্যাডলি কুপার ও টিমোথি শ্যালামে। আর তালিকার সর্বশেষে ছিলেন ক্রিস প্র্যাট।

অনুষ্ঠানে নিজের ব্যক্তিগত জীবন নিয়েও খোলামেলা কথা বলেন জেনিফার। স্তন প্রতিস্থাপনের বিষয়ে আলোচনার একপর্যায়ে তিনি জানান, তাঁরও স্তন প্রতিস্থাপন করা হয়েছে। ইমপ্লান্টগুলো নতুন বলেও উল্লেখ করেন অভিনেত্রী।

এদিকে ‘দ্য হাঙ্গার গেমস’ ছবির শুটিং থেকে কোনো স্মারক নিজের কাছে রেখেছেন কি না, এমন প্রশ্নের জবাবে জেনিফার জানান, ক্যাটনিস এভারডিন চরিত্রে ব্যবহৃত ধনুক ও তির তিনি শুটিং সেট থেকে নিয়ে এসেছিলেন। তবে সেগুলো এখন আর খুঁজে পাচ্ছেন না। মজা করে বলেন, হয়তো কেউ সেগুলো চুরি করেছে। কোথায় হারিয়েছে, তা তাঁর জানা নেই।

২০১২ সালে ‘দ্য হাঙ্গার গেমস’ সিরিজের প্রথম ছবি মুক্তির পর ক্যাটনিস এভারডিন চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে পরিচিতি পান জেনিফার লরেন্স। সিরিজটির জনপ্রিয়তায় তাঁর অভিনয়ের পাশাপাশি ধনুক-তির হাতে লড়াইয়ের দৃশ্যগুলোও দর্শকদের বিশেষভাবে আকৃষ্ট করে।

- Advertisement -

Related Articles

Latest Articles