‘আপাসহ একমাত্র গন্তব্য হবে সাহারা মরুভূমি’, আওয়ামী লীগকে মানসুরা আলমের হুঁশিয়ারি

‘আপাসহ একমাত্র গন্তব্য হবে সাহারা মরুভূমি’, আওয়ামী লীগকে মানসুরা আলমের হুঁশিয়ারি - the Bengali Times
সংসদ সদস্য মানসুরা আলম

যুক্তরাজ্যের লন্ডনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের অনুষ্ঠানে হামলার ঘটনায় আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি নেত্রী ও সংসদ সদস্য মানসুরা আলম।

মঙ্গলবার (১৭ নভেম্বর) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

- Advertisement -

মানসুরা আলম লেখেন, ‘এই এয়ারপোর্ট টেররিজমের ফলে ইন্টারপোলের রেডলিস্টে আসার পর আপাসহ একমাত্র ডেস্টিনেশন হবে সাহারা মরুভূমি। এরপর বালির সঙ্গে মিশে কেয়ামত পর্যন্ত রাজনীতির সাধ শেষ।’

পোস্টের সঙ্গে লন্ডনে এনসিপির নেতাকর্মীদের ওপর হামলার একটি ভিডিও শেয়ার করেন তিনি।

লন্ডনে নাহিদ ইসলামের অনুষ্ঠানে হামলার ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনার মধ্যে মানসুরা আলমের এই মন্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

- Advertisement -

Related Articles

Latest Articles