ক্লাস থ্রিতে প্রেমের চিঠি পেয়ে ভয়ে ছিঁড়ে ফেলেছিলেন প্রভা

ক্লাস থ্রিতে প্রেমের চিঠি পেয়ে ভয়ে ছিঁড়ে ফেলেছিলেন প্রভা - the Bengali Times
সাদিয়া জাহান প্রভা

শৈশবেই প্রথম প্রেমের প্রস্তাব পেয়েছিলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। তবে সেই প্রস্তাবে সাড়া দেওয়া তো দূরের কথা, মায়ের ভয়ে চিঠিটিই ছিঁড়ে ফেলে দিয়েছিলেন তিনি। সম্প্রতি এক অনুষ্ঠানে নিজের ছোটবেলার সেই মজার ঘটনা তুলে ধরেন এই অভিনেত্রী।

শান্তা জাহানের উপস্থাপনায় একটি অনুষ্ঠানে অংশ নিয়ে প্রভা জানান, তৃতীয় শ্রেণিতে পড়ার সময় একটি প্রেমের চিঠি পেয়েছিলেন তিনি। চিঠিটি দিয়েছিল তার চেয়ে কয়েক শ্রেণি ওপরের এক ছেলে।

- Advertisement -

প্রভা বলেন, ‘ক্লাস থ্রিতে প্রথম প্রেমের চিঠি পেয়েছিলাম। যে দিয়েছিল, সে মনে হয় সপ্তম-অষ্টম শ্রেণিতে পড়ত। চিঠি পাওয়ার পর ভীষণ ভয় পেয়েছিলাম। শুধু মনে হচ্ছিল, আম্মু আমাকে মারবে। তাই চিঠিটা ছিঁড়ে ফেলে দিয়েছিলাম।’

চিঠিটির কোনো উত্তর দিয়েছিলেন কি না—জানতে চাইলে প্রভা জানান, তিনি একেবারেই কোনো জবাব দেননি। পরে ওই ছেলেটিও আর যোগাযোগ করেনি। এরপর তাদের আর কখনো দেখাও হয়নি।

শৈশবের পারিবারিক শাসনের কথাও অনুষ্ঠানে উঠে আসে। প্রভা জানান, ছোটবেলায় মায়ের কাছ থেকেই বেশি শাসন পেয়েছেন। এখনো সেই শাসন অব্যাহত আছে। ছোটবেলায় ভাত না খেলেও মা বকা দিতেন, আবার এখন বেশি খেলে ওজন বেড়ে যাওয়ার আশঙ্কায় বকাঝকা করেন।

তবে বাবার কাছ থেকে তেমন শাসন পাননি বলে জানান প্রভা। তার ভাষ্য, মা শাসন করলেও বাবা কখনো তাকে শাসন করতেন না।

এদিকে অভিনয়ে ব্যস্ত সময় পার করছেন প্রভা। সম্প্রতি দুটি সিনেমায় যুক্ত হয়েছেন তিনি। সাদেক সিদ্দিকী পরিচালিত ‘দেনা পাওনা’ সিনেমার বেশির ভাগ শুটিং ইতোমধ্যে শেষ হয়েছে। পাশাপাশি ‘দুই পয়সার মানুষ’ সিনেমাতেও অভিনয় করছেন তিনি। দুটি সিনেমাই সরকারি অনুদানে নির্মিত হচ্ছে।

- Advertisement -

Related Articles

Latest Articles