গরিব ছেলেই কেন পছন্দ ছিল প্রভার? জানালেন নিজের অজানা গল্প

গরিব ছেলেই কেন পছন্দ ছিল প্রভার? জানালেন নিজের অজানা গল্প - the Bengali Times
অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা

তারকাদের ব্যক্তিগত পছন্দ নিয়ে ভক্তদের কৌতূহলের শেষ নেই। আর সেই কৌতূহলই যেন আরও বাড়িয়ে দিলেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। একসময় কেমন ছেলে তার পছন্দ ছিল—এমন প্রশ্নের জবাবে অকপটেই জানালেন, ‘আমার সব সময় গরিব ছেলে পছন্দ ছিল।’

সম্প্রতি এক পডকাস্টে নিজের ব্যক্তিগত পছন্দ ও বেড়ে ওঠার সময়কার নানা অভিজ্ঞতা নিয়ে কথা বলেন প্রভা। সেখানেই অতীতের সেই পছন্দের কথা জানান তিনি।

- Advertisement -

প্রভা বলেন, অভাবের কথা বলা, কষ্ট করে বড় হওয়া কিংবা জীবনের সংগ্রামের গল্প তাকে একসময় বেশি আকৃষ্ট করত। তবে তার এই পছন্দের পেছনে নিজের বেড়ে ওঠার অভিজ্ঞতারও প্রভাব ছিল বলে ইঙ্গিত দেন অভিনেত্রী।

নিজের শৈশবের কথা বলতে গিয়ে প্রভা জানান, একটা সময় তিনি খুবই লাজুক ও জড়তা নিয়ে কথা বলতেন। অনেক সময় স্পষ্টভাবে কথাও বলতে পারতেন না। পরিবারের পাশাপাশি আত্মীয়স্বজন ও বন্ধুদের পরিবারের অতিরিক্ত আদর-যত্নে তার পরিপক্বতাও কিছুটা দেরিতে এসেছে বলে মনে করেন তিনি।

প্রভার ভাষায়, ছোটবেলায় এতটাই আদর পেয়েছেন যে অনেক বিষয় বুঝতে ও নিজের কথা স্পষ্ট করে বলতে সময় লেগেছে। অভিনয়ে আসার পর ধীরে ধীরে সেই জড়তা কাটিয়ে স্পষ্টভাবে কথা বলতে শেখেন তিনি।

পর্দায় এখন তুলনামূলক অনিয়মিত হলেও অভিনয় থেকে দূরে নেই প্রভা। সম্প্রতি নতুন দুটি সিনেমায় যুক্ত হয়েছেন তিনি। এর মধ্যে সাদেক সিদ্দিকীর ‘দেনা পাওনা’ সিনেমার বেশ কিছু অংশের শুটিং ইতোমধ্যে শেষ হয়েছে। বাকি অংশের শুটিং চলতি সপ্তাহে হওয়ার কথা রয়েছে।

এ ছাড়া ‘দুই পয়সার মানুষ’ নামের আরও একটি সিনেমায় অভিনয় করছেন প্রভা। দুটি সিনেমাই সরকারি অনুদানে নির্মিত হচ্ছে।

- Advertisement -

Related Articles

Latest Articles