রাজকে বিয়ে করা কি ভুল ছিল? যা বলেছিলেন পরীমণি

রাজকে বিয়ে করা কি ভুল ছিল? যা বলেছিলেন পরীমণি - the Bengali Times
পরীমণি

পুরোনো এক সাক্ষাৎকার আবারও সামনে আসতেই নতুন করে আলোচনায় পরীমণি। সাবেক স্বামী শরীফুল রাজকে ঘিরে সম্পর্ক, বিচ্ছেদ ও জীবনের নানা অধ্যায় নিয়ে দেওয়া তার খোলামেলা বক্তব্য এখন ঘুরছে সামাজিক যোগাযোগমাধ্যমে। সেখানে রাজকে বিয়ে করার সিদ্ধান্তকে ‘ভুল’ বলতে নারাজ এই অভিনেত্রী।

জনপ্রিয় পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’-তে দেওয়া সাক্ষাৎকারে পরীমণি নিজের অতীত সম্পর্ক ও বিচ্ছেদ নিয়ে কথা বলেন। রাজের সঙ্গে বিয়ে প্রসঙ্গে তিনি জানান, জীবনের কোনো সিদ্ধান্তকেই তিনি ভুল হিসেবে দেখেন না। বরং প্রতিটি ঘটনাকেই জীবনের একটি অভিজ্ঞতা হিসেবে দেখেন।

- Advertisement -

পরীমণির ভাষ্য অনুযায়ী, অতীতের অন্য সম্পর্কগুলোর বিচ্ছেদের সময়ও অসৌজন্যমূলক পরিস্থিতি তৈরি হয়নি। পারস্পরিক শ্রদ্ধা বজায় রেখেই সেসব সম্পর্কের ইতি টেনেছিলেন তারা। ফলে পরবর্তীতে কোথাও দেখা হলেও মুখোমুখি হতে অস্বস্তিতে পড়তে হয়নি।

তবে শরীফুল রাজের ক্ষেত্রে পরিস্থিতি ছিল সম্পূর্ণ ভিন্ন—এমনটাই জানান পরীমণি।

আক্ষেপের সুরে অভিনেত্রী বলেন, যার কাছ থেকে সবচেয়ে বেশি শ্রদ্ধা পাওয়ার কথা ছিল, সেই প্রাক্তনের কাছ থেকেই তিনি সবচেয়ে বেশি অপমানিত হয়েছেন। তার মতে, বিচ্ছেদটি আরও সুন্দর ও সম্মানজনকভাবে হতে পারত।

২০২১ সালে শরীফুল রাজকে বিয়ে করেন পরীমণি। ২০২৩ সালে আনুষ্ঠানিকভাবে আলাদা হয়ে যান তারা। বিচ্ছেদের পর ছেলে শাহীম মোহাম্মদ পুণ্যকে একাই লালন-পালন করছেন পরীমণি। পরে সাফিরা সুলতানা প্রিয়ম নামে একটি কন্যাশিশুকে দত্তক নেন এই অভিনেত্রী।

- Advertisement -

Related Articles

Latest Articles