প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে খোলামেলা চার্লি

প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে খোলামেলা চার্লি - the Bengali Times
বৃটিশ পপ তারকা চার্লি এক্সসিএক্স

বিখ্যাত ‘প্লেবয়’ ম্যাগাজিনের ২০২৬ সালের নতুন সংখ্যার প্রচ্ছদ ফটোশুটে বেশ খোলামেলা রূপে হাজির হয়েছেন বৃটিশ পপ তারকা চার্লি এক্সসিএক্স। একই সঙ্গে দাম্পত্য জীবন, যৌনতা, আত্মবিশ্বাস এবং নিজের কিছু ‘বিষাক্ত’ সম্পর্কের বৈশিষ্ট্য নিয়েও কথা বলেছেন তিনি। ৩৪ বছর বয়সী চার্লি এক্সসিএক্স তার ‘দ্য মোমেন্ট’ সিনেমার সহশিল্পী কাইলি জেনারের সঙ্গে সাক্ষাৎকারে নিজের স্বামী জর্জ ড্যানিয়েলের সঙ্গে সম্পর্কের নানা দিক তুলে ধরেছেন। এ খবর দিয়েছে অনলাইন ডেইলি মেইল।

লন্ডনের আকাশকে পেছনে রেখে টেমস নদীতে একটি নৌকায় ফটোশুটের সময় অন্তর্বাসের বদলে একরকম পেস্টি ব্যবহার করে কোনোরকমে সম্ভ্রম রক্ষা করে পোজ দিয়েছেন চার্লি। অন্য একটি ছবিতে তাকে ছোট থং ও লেসের ব্রালেট পরে বিছানায় শুয়ে থাকতে দেখা গেছে। ‘প্লেবয়’ সেপ্টেম্বর সংখ্যায় ২৯ বছর বয়সী কাইলি জেনারকে দেয়া সাক্ষাৎকারে চার্লি তার ‘পবিত্র’ যৌনজীবন এবং সম্পর্কের ক্ষেত্রে নিজের ‘বিষাক্ত’ বৈশিষ্ট্য নিয়েও কথা বলেছেন।

- Advertisement -

দ্য ১৯৭৫ ব্যান্ডের ড্রামার জর্জ ড্যানিয়েলের সঙ্গে চার্লির বিয়ে হয় ২০২৫ সালে। সম্পর্কের কথা প্রকাশ্যে জানানোর মাত্র তিন বছর পর তারা বিয়ে বন্ধনে আবদ্ধ হন। কখন নিজেকে সবচেয়ে আত্মবিশ্বাসী ও আকর্ষণীয় মনে হয়- এমন প্রশ্নের জবাবে চার্লি বলেন, যখন আমি মঞ্চে থাকি এবং যখন আমি জর্জের সঙ্গে থাকি। নিজেদের দাম্পত্য সম্পর্ক প্রসঙ্গে চার্লি বলেন, বিয়ের বিষয়টি নিয়ে তারা দু’জনই খুব স্বাভাবিক ও স্বচ্ছন্দ। তিনি বলেন, এটি আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। কিন্তু একই সঙ্গে এমনও মনে হয়, এটি ছাড়াও আমরা পুরোপুরি থাকতে পারতাম। আমরা যদি বিবাহিত না-ও হতাম, তবু হয়তো সমানভাবেই একে অপরকে ভালোবাসতাম। চার্লি আরও বলেন, এটি আমাদের সঙ্গে মানানসই। কিন্তু আমার কাছে এটি এমন কোনো শব্দ নয়, যার সঙ্গে অনেক চাপ জড়িয়ে আছে।

নিজের ‘বিষাক্ত’ বৈশিষ্ট্য সম্পর্কে জানতে চাইলে চার্লি বলেন, আমি মনে করি, কিছুটা এড়িয়ে চলার প্রবণতা আছে। হ্যাঁ, দুর্ভাগ্যজনকভাবে আমি মনে করি সেটাই আকর্ষণীয়। ঘনিষ্ঠ এই সাক্ষাৎকারে যৌনতা, যৌন পরিচয় ও আত্মবিশ্বাস তার কাছে কতটা গুরুত্বপূর্ণ, সেটিও তুলে ধরেছেন চার্লি। তিনি বলেন- যৌনতা, যৌন পরিচয় এবং আত্মবিশ্বাস- এসব বিষয়ই আমার কাছে খুব পবিত্র। চার্লি বলেন, আমি অন্তর্বাসে নিজেকে বেশ স্বচ্ছন্দ মনে করি। অন্তর্বাস পরেও নিজেকে আকর্ষণীয় মনে হয়, আবার পুরোপুরি নিজের মাপ অনুযায়ী তৈরি স্যুট পরলেও আকর্ষণীয় মনে হয়। যখন নিজেকে আকর্ষণীয় মনে হয়, তখন আত্মবিশ্বাসীও বোধ করি।

তিনি আরও বলেন, আমি যদি সবসময় সর্বোচ্চ মাত্রায় এই অনুভূতিগুলো অনুভব করতে পারতাম, তাহলে সেটাই চাইতাম। চার্লির এই খোলামেলা ফটোশুটের খবর এমন সময়ে সামনে এলো, যখন তার ২০২৭ সালের ইউরোপ ও বৃটেন সফরে নির্ধারিত কনসার্টের সংখ্যা নিয়ে ব্যাপক সমালোচনা চলছে। গত সপ্তাহে ইনস্টাগ্রামে চার্লি ঘোষণা করেন, আগামী বছরের ফেব্রুয়ারিতে তিনি তার মিউজিক, ফ্যাশন, ফিল্ম ট্যুর নিয়ে ইউরোপে যাবেন। পোস্টে তিনি লিখেছেন, আমি যে অনুষ্ঠানটি এত ভালোবাসি, সেটি আপনাদের সামনে নিয়ে আসতে প্রস্তুত।

প্রচারমূলক পোস্টারে জানানো হয়, চার্লি মাত্র ছয়টি অ্যারেনা শো করবেন। এর মধ্যে রয়েছে ডাবলিন, গ্লাসগো, ম্যানচেস্টার ও লন্ডনের অনুষ্ঠান। এরপর তিনি আমস্টারডাম ও প্যারিসে পরিবেশন করবেন। তবে ইউরোপের মূল ভূখণ্ডে অনুষ্ঠানের সংখ্যা কম হওয়ায় ভক্তরা মোটেও সন্তুষ্ট হননি। বৃটেনের বাইরে বসবাসকারী ভক্তদের জন্য চার্লিকে সরাসরি দেখার সুযোগ থাকছে মাত্র দুটি। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়। পরিস্থিতি এতটাই তীব্র হয়ে ওঠে যে চার্লিকে বিষয়টি নিয়ে নিজেই ব্যাখ্যা দিতে হয়।

- Advertisement -

Related Articles

Latest Articles