লন্ডনগামী বিমানে মাঝ আকাশে দুই যাত্রীর মারামারি

লন্ডনগামী বিমানে মাঝ আকাশে দুই যাত্রীর মারামারি - the Bengali Times
সংগৃহীত ছবি

সিলেট থেকে লন্ডনগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মাঝ আকাশে দুই যাত্রীর মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে কথা-কাটাকাটি থেকে একপর্যায়ে মারামারিতে জড়িয়ে পড়েন তারা।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্রে জানা গেছে, বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে সিলেট থেকে লন্ডনের উদ্দেশে উড্ডয়নের পর ফ্লাইটটিতে এ ঘটনা ঘটে।

- Advertisement -

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক মহিউদ্দিন আহমেদ বলেন, ‘ফ্লাইটটি বুধবার সকালে সিলেট থেকে লন্ডনের উদ্দেশে রওনা হয়। যাত্রাপথে একপর্যায়ে দুই যাত্রীর মধ্যে হাতাহাতি শুরু হয়। বিষয়টি নজরে আসার পর কেবিন ক্রুরা দ্রুত এগিয়ে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।’

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, দুই যাত্রী প্রথমে তীব্র বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। পরে তারা একে অপরের সঙ্গে হাতাহাতি শুরু করেন। ধস্তাধস্তির একপর্যায়ে একজনের টি-শার্ট ছিঁড়ে যায়।

ঘটনার সময় উড়োজাহাজের অন্য যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কেবিন ক্রু ও কয়েকজন সহযাত্রী এগিয়ে এসে দুইজনকে আলাদা করেন। পরে পরিস্থিতি শান্ত হয়।

- Advertisement -

Related Articles

Latest Articles