ছবির গাভির বাটে মুখ বাছুরের, ভাইরাল ভিডিও ঘিরে রহস্য

ছবির গাভির বাটে মুখ বাছুরের, ভাইরাল ভিডিও ঘিরে রহস্য - the Bengali Times

সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি গাড়ির গায়ে আঁকা গাভির ছবি

সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি গাড়ির গায়ে আঁকা গাভির ছবি। ছবিটি এতটাই জীবন্ত যে, সেটিকে সত্যিকারের গাভি ভেবে তার কাছে ছুটে আসে একটি বাছুর। এরপর গাড়ির গায়ে পা তুলে ছবির গাভির বাটে মুখ দিয়ে দুধ পান করার চেষ্টা করে সেটি। বারবার ব্যর্থ হয়ে করুণ স্বরে ডাকতে থাকে বাছুরটি। এমন হৃদয়স্পর্শী দৃশ্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।

ভাইরাল ভিডিওটি দেখে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েছেন। কেউ লিখেছেন, ‘মা তো মা-ই।’ আবার কেউ বাছুরটির মালিকের দায়িত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন। অনেকে মন্তব্য করেছেন, মানুষের অতিরিক্ত দুধ ব্যবহারের কারণে বাছুর তার প্রাপ্য থেকে বঞ্চিত হচ্ছে। কেউ কেউ দৃশ্যটিকে নিজের মা হারানোর বেদনার সঙ্গেও তুলনা করেছেন।

- Advertisement -

তবে আবেগঘন এই ভিডিওটি ঘিরে শুরু থেকেই উঠেছে নানা প্রশ্ন। এটি কোথায় ধারণ করা হয়েছে, ঘটনাটি সত্যিই ঘটেছে কি না—তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন অনেকে। পরে ভারতীয় একটি গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়, ভিডিওটির দৃশ্য বাস্তব নয়; কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে এটি তৈরি করা হয়েছে।

ভিডিওটি বিশ্লেষণ করেও এর সত্যতা নিয়ে বেশ কিছু অসংগতি চোখে পড়ে। কোথাও গাড়ির নম্বরপ্লেটে ভিন্ন ভিন্ন অক্ষর দেখা যায়। আবার গাড়িতে থাকা ‘বিজয়া ডেইরি’ নামের প্রতিষ্ঠানের পরিচয় ও লোগো নিয়েও রয়েছে অসামঞ্জস্য। তেলেঙ্গানায় একই নামে একটি প্রতিষ্ঠান থাকলেও ভাইরাল ভিডিওতে ব্যবহৃত লোগোর সঙ্গে সেটির মিল নেই। এমনকি প্রতিষ্ঠানের কথিত স্লোগানেও ভুল রয়েছে।

এসব অসংগতির কারণে ভিডিওটি বাস্তব ঘটনার দৃশ্য নয় বলেই ধারণা করা হচ্ছে। অর্থাৎ, বাছুরটির করুণ দুধপানের চেষ্টা দেখে নেটিজেনদের মনে যে আবেগ তৈরি হয়েছে, সেই দৃশ্যটি সম্ভবত বাস্তব নয়—কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি একটি কাল্পনিক ভিডিও।

- Advertisement -

Related Articles

Latest Articles