আমি আমার স্বামীর প্রথম ও একমাত্র বউ: দীপ্তি চৌধুরী

আমি আমার স্বামীর প্রথম ও একমাত্র বউ: দীপ্তি চৌধুরী - the Bengali Times
উপস্থাপিকা দীপ্তি চৌধুরী

জনপ্রিয় উপস্থাপিকা দীপ্তি চৌধুরী ও তার স্বামী মুশতাক ইবনে আইয়ুবকে নিয়ে সামাজিকমাধ্যমে নানা আলোচনা ও কটাক্ষের মধ্যে এবার মুখ খুলেছেন দীপ্তি। নিজের দাম্পত্য জীবন নিয়ে দেওয়া এক পোস্টে তিনি জানিয়েছেন, তিনি তার স্বামীর প্রথম এবং এখন পর্যন্ত একমাত্র স্ত্রী।

দীপ্তি মজার ছলে লেখেন, স্বামীর সঙ্গে একান্ত সাক্ষাৎকারে তিনি নিশ্চিত হয়েছেন যে ভবিষ্যতেও আর বিয়ে করার কোনো সম্ভাবনা নেই।

- Advertisement -

স্বামীর সঙ্গে পরিচয় ও বিয়ের গল্প তুলে ধরে তিনি জানান, পরিচয়ের আগে মুশতাক ইবনে আইয়ুব একা জীবন কাটানোর সিদ্ধান্ত নিয়েছিলেন। পরে দীপ্তির সঙ্গে পরিচয়ের পর সেই সিদ্ধান্ত বদলে যায় এবং দুজনের বিয়ে হয়।

স্বামীকে নিয়ে প্রশংসা করে দীপ্তি বলেন, কিছু মানুষের কটূক্তি, মিথ্যাচার ও ট্রলিং তাকে বিচলিত করতে পারেনি। তার ভাষায়, স্বামীর পৃথিবীকে দেখার দৃষ্টিভঙ্গিই তাকে অন্যদের থেকে আলাদা করেছে।

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক মুশতাক ইবনে আইয়ুবকে গত ৫ জুন বিয়ে করেন দীপ্তি চৌধুরী।

বর্তমানে তিনি চ্যানেল আইয়ের ‘টু দ্য পয়েন্ট’ ও ‘স্ট্রেইট কাট’সহ একাধিক অনুষ্ঠান উপস্থাপনা করছেন।

- Advertisement -

Related Articles

Latest Articles