‘লিভ ইন’ সন্দেহে দম্পতির ভাড়া বাসায় হামলার চেষ্টা

‘লিভ ইন’ সন্দেহে দম্পতির ভাড়া বাসায় হামলার চেষ্টা - the Bengali Times
গণবিশ্ববিদ্যালয়ের এক দম্পতির ভাড়া বাসায় হামলার চেষ্টা করেছেন বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী

সাভারের আশুলিয়ায় বিয়ে ছাড়াই একসঙ্গে বসবাস করছেন—এমন সন্দেহে গণবিশ্ববিদ্যালয়ের এক দম্পতির ভাড়া বাসায় হামলার চেষ্টা করেছেন বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী। এ ঘটনায় বাসায় থাকা নারী শিক্ষার্থীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগও উঠেছে।

রোববার রাতে ধামসোনা ইউনিয়নের নলাম এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী দম্পতির দাবি, কয়েকজন যুবক বাসায় গিয়ে দরজায় লাথি ও ধাক্কাধাক্কি করেন এবং গালিগালাজ করেন। ঘটনার সময় স্বামী বাসায় ছিলেন না; স্ত্রীসহ আরও কয়েকজন নারী বাসায় ছিলেন।

- Advertisement -

ভুক্তভোগী স্বামী জানান, হামলাকারীদের একজনকে ভিডিও দেখে শনাক্ত করেছেন। তার অভিযোগ, আগে কোনো বিরোধ না থাকলেও তিনি ও তার স্ত্রী বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন।

তবে গণবিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সহসভাপতি ইয়াসিন আল মৃদুল দেওয়ান দাবি করেন, এলাকায় বিশৃঙ্খলার অভিযোগের বিষয়ে জানতে শিক্ষার্থীরা ওই বাসায় গিয়েছিলেন। বাসা ভাঙচুরের অভিযোগও তিনি অস্বীকার করেন।

ঘটনাটি মীমাংসার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তরিকুল ইসলাম বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

- Advertisement -

Related Articles

Latest Articles