স্ত্রীর ইচ্ছার বিরুদ্ধে শারীরিক সম্পর্কের চেষ্টা, স্বামীর গুরুতর জখম

স্ত্রীর ইচ্ছার বিরুদ্ধে শারীরিক সম্পর্কের চেষ্টা, স্বামীর গুরুতর জখম - the Bengali Times
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে স্ত্রীর ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপনের চেষ্টার অভিযোগে স্বামী জহিরুল ইসলাম ৩২ গুরুতর আহত হয়েছেন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে স্ত্রীর ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপনের চেষ্টার অভিযোগে স্বামী জহিরুল ইসলাম (৩২) গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় তার স্ত্রী মোছা. সাবিকুন্নাহার মিমকে (২৮) আটক করেছে পুলিশ।

বুধবার (১২ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নাসিক ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সানারপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

- Advertisement -

স্থানীয় সূত্রে জানা গেছে, জহিরুল ইসলাম ও তার স্ত্রী ওই এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করতেন। বুধবার সন্ধ্যায় বাসায় ফিরে জহিরুল স্ত্রীর অনিচ্ছা সত্ত্বেও শারীরিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করেন বলে অভিযোগ রয়েছে। এ নিয়ে দুজনের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে স্ত্রী ধারালো অস্ত্র দিয়ে স্বামীর বিশেষ অঙ্গে আঘাত করেন বলে অভিযোগ।

জহিরুলের চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন। পরে তাকে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে নেওয়া হয়।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ এমদাদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পরপরই ওই নারীকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

তবে ঘটনার প্রকৃত কারণ ও পুরো পরিস্থিতি তদন্তের পরই বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

- Advertisement -

Related Articles

Latest Articles