৩১ বছর আগে তোমাকে ঘরে তুলেছিলাম: মৌসুমীকে ওমর সানী

৩১ বছর আগে তোমাকে ঘরে তুলেছিলাম: মৌসুমীকে ওমর সানী - the Bengali Times
ওমর সানী ও মৌসুমী

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় তারকা দম্পতি ওমর সানী ও মৌসুমী তাদের ৩১তম বিবাহবার্ষিকী উদযাপন করছেন। এ উপলক্ষে স্ত্রীকে উদ্দেশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন শুভেচ্ছাবার্তা দিয়েছেন ওমর সানী।

রোববার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে মৌসুমীর সঙ্গে একটি ছবি প্রকাশ করে তিনি লেখেন, “হ্যাপি অ্যানিভার্সারি মৌসুমী। আজ থেকে ৩১ বছর আগে তোমাকে ঘরে তুলেছিলাম। আলহামদুলিল্লাহ, তোমার-আমার ঘর আলোকিত করে এসেছে ফারদিন এবং ফাইজা। বেঁচে থাকুক আমাদের সম্পর্ক কবর পর্যন্ত। আমিন।”

- Advertisement -

পোস্টটি প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই হাজারো ভক্ত-অনুরাগী শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে মন্তব্য করেন।

১৯৯২ সালে প্রথম পরিচয়ের পর ১৯৯৩ সালে ‘দোলা’ সিনেমায় একসঙ্গে কাজ করতে গিয়ে তাদের সম্পর্ক গভীর হয়। পরে ১৯৯৫ সালের ২ আগস্ট আনুষ্ঠানিকভাবে বিয়ের আয়োজন করা হলেও, একই বছরের ৪ মার্চ দুই পরিবারের সম্মতিতে গোপনে তাদের বিয়ে সম্পন্ন হয়েছিল।

বর্তমানে ওমর সানী বাংলাদেশে এবং মৌসুমী যুক্তরাষ্ট্রে অবস্থান করলেও, দূরত্ব তাদের সম্পর্কে কোনো প্রভাব ফেলেনি বলে বিভিন্ন সময় জানিয়েছেন এই অভিনেতা। বিবাহবার্ষিকীর এই আবেগঘন বার্তাও সেই দৃঢ় সম্পর্কেরই আরেকটি প্রকাশ।

- Advertisement -

Related Articles

Latest Articles