প্রভাবশালীদের টার্গেট করে মধুচক্রের ফাঁদে ফেলতেন মধুচক্রের ‘ফাঁদ’ পেতে

প্রভাবশালীদের টার্গেট করে মধুচক্রের ফাঁদে ফেলতেন মধুচক্রের ‘ফাঁদ’ পেতে - the Bengali Times
অর্পিতা সরকার

ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমানে আইএসআই-সংশ্লিষ্ট সন্দেহে গ্রেপ্তার হামিম মণ্ডলের মামলায় তার বান্ধবী অর্পিতা সরকারকে গ্রেপ্তার করেছে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। শুক্রবার রাতে ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ থেকে তাকে আটক করা হয়।

তদন্তকারী সংস্থার দাবি, অর্পিতাকে কথিত ‘হানিট্র্যাপ’ বা যৌনতার ফাঁদ পেতে প্রভাবশালী ব্যক্তি, সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিত্বদের কাছ থেকে সংবেদনশীল তথ্য সংগ্রহের কাজে ব্যবহার করা হতো। এছাড়া অপহরণসহ বিভিন্ন গোপন অভিযানের সঙ্গেও তার সম্পৃক্ততার অভিযোগ তদন্তে উঠে এসেছে বলে এসটিএফ জানিয়েছে।

- Advertisement -

পুলিশের ভাষ্য অনুযায়ী, হামিমকে জিজ্ঞাসাবাদের পর অর্পিতার নাম সামনে আসে। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় এবং আদালতে হাজির করা হয়েছে।

তদন্তকারীরা আরও দাবি করেছেন, হামিমের মোবাইল ফোন ও ল্যাপটপ থেকে এমন তথ্য মিলেছে, যা থেকে কয়েকজন প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্বও তাদের নজরদারির তালিকায় ছিলেন বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।

এদিকে ভারতের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন, বিষয়টি জাতীয় নিরাপত্তার সঙ্গে সম্পর্কিত। তিনি তদন্তে পেশাদারিত্ব বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেছেন।

- Advertisement -

Related Articles

Latest Articles