
ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদোকে বিশ্বকাপে সমর্থন জানাতে যুক্তরাষ্ট্রের মিয়ামিতে পৌঁছেছেন তাঁর দীর্ঘদিনের সঙ্গী জর্জিনা রদ্রিগেজ। সেখানে অবকাশযাপনের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে আবারও আলোচনায় এসেছেন তিনি।
ইনস্টাগ্রামে প্রায় ৭ কোটি ৫০ লাখ অনুসারীর সঙ্গে সোমবার একগুচ্ছ ছবি প্রকাশ করেন জর্জিনা। ছবিতে তাঁকে সমুদ্রসৈকতে সময় কাটাতে এবং মিয়ামির বিভিন্ন মনোরম জায়গা উপভোগ করতে দেখা যায়। বিকিনি পরা ছবিগুলো প্রকাশের পর মুহূর্তেই ভক্তদের প্রশংসায় ভরে যায় মন্তব্যের ঘর।
একজন ভক্ত লিখেছেন, ‘দারুণ!’ আরেকজন মন্তব্য করেছেন, ‘অবিশ্বাস্য!’ কেউ কেউ তাঁর সৌন্দর্য ও ব্যক্তিত্বের প্রশংসাও করেছেন।
ধারণা করা হচ্ছে, আগামী কয়েক দিনের মধ্যে জর্জিনা টরন্টোতে যাবেন। সেখানে বিশ্বকাপের নকআউট পর্বে পর্তুগাল দলের খেলা দেখার সম্ভাবনা রয়েছে।
প্রায় এক দশক ধরে সম্পর্কে থাকা রোনালদো ও জর্জিনা আগামী সেপ্টেম্বর বিয়ের বন্ধনে আবদ্ধ হতে পারেন বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে। গত বছর রোনালদো জর্জিনাকে একটি দামি হীরার আংটি দিয়ে বিয়ের প্রস্তাব দেন।
এক সাক্ষাৎকারে জর্জিনা জানিয়েছিলেন, রোনালদোর দেওয়া আংটিটি দেখে তিনি এতটাই অবাক হয়েছিলেন যে প্রথমে সেটি ঘরে রেখে দিয়েছিলেন। পরে আলোতে দেখে এর সৌন্দর্য উপলব্ধি করেন তিনি।
এদিকে বিশ্বকাপের নকআউট পর্বে এখনও আলোচনার কেন্দ্রে রয়েছেন ফুটবলের দুই মহাতারকা লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। অনেকের মতে, এটিই হতে পারে তাঁদের ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ।

