ব্রাজিল কিংবদন্তির ৫৬ বছরের রেকর্ড ভাঙলেন মেসি

ব্রাজিল কিংবদন্তির ৫৬ বছরের রেকর্ড ভাঙলেন মেসি - the Bengali Times
ছবি ফিফা

বিশ্বকাপের মঞ্চে আবারও ইতিহাস গড়লেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। জর্ডানের বিপক্ষে গোল করে ফিফা বিশ্বকাপের ইতিহাসে টানা সাত ম্যাচে গোল করার অনন্য কীর্তি গড়েছেন তিনি। এর মাধ্যমে ভেঙে দিয়েছেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার জাইরজিনিওর ৫৬ বছরের পুরোনো রেকর্ড।

১৯৭০ সালের বিশ্বকাপে ব্রাজিলের হয়ে গ্রুপ পর্ব থেকে ফাইনাল পর্যন্ত টানা ছয় ম্যাচে গোল করেছিলেন জাইরজিনিও। সেই আসরে ব্রাজিল তৃতীয়বারের মতো বিশ্বকাপ শিরোপা জেতে। দীর্ঘদিন ধরে তার এই রেকর্ড অক্ষত ছিল।

- Advertisement -

মেসির রেকর্ড ভাঙার যাত্রা শুরু হয় ২০২২ সালের কাতার বিশ্বকাপে। ওই আসরে শেষ চার ম্যাচে অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস, ক্রোয়েশিয়া ও ফ্রান্সের বিপক্ষে গোল করেন তিনি।

এরপর ২০২৬ বিশ্বকাপে আলজেরিয়া ও অস্ট্রিয়ার বিপক্ষে গোল করে জাইরজিনিও ও ফ্রান্সের জাস্ট ফঁতেইঁয়ের ছয় ম্যাচে গোল করার রেকর্ডে ভাগ বসান মেসি। জর্ডানের বিপক্ষে গোল করে এবার তিনি ছাড়িয়ে গেলেন সবাইকে।

বিশ্বকাপ ইতিহাসে এখন টানা সাত ম্যাচে গোল করার রেকর্ড এককভাবে নিজের করে নিয়েছেন আর্জেন্টিনার এই মহাতারকা।

উল্লেখ্য, ফঁতেইঁ ১৯৫৮ সালের বিশ্বকাপে এক আসরে ১৩ গোল করে আলোচনায় এসেছিলেন। আর জাইরজিনিও ও মেসি ভিন্ন ভিন্ন বিশ্বকাপে এই অনন্য কীর্তি গড়েছেন।

- Advertisement -

Related Articles

Latest Articles