তিন গ্লাস ওয়াইন পান করে গাড়ি চালিয়ে বিপাকে ওয়ার্নার

তিন গ্লাস ওয়াইন পান করে গাড়ি চালিয়ে বিপাকে ওয়ার্নার - the Bengali Times
অস্ট্রেলিয়ার সাবেক তারকা ওপেনার ডেভিড ওয়ার্নার

অস্ট্রেলিয়ার সাবেক তারকা ওপেনার ডেভিড ওয়ার্নার আবারও বিতর্কে জড়িয়েছেন—এবার মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে। সিডনির পূর্বাঞ্চলে এক বন্ধুর সঙ্গে সময় কাটানোর সময় তিনি তিন গ্লাস ওয়াইন পান করেন।
বাড়ি ফেরার পথে পুলিশের ব্রেথ-টেস্টে থামানো হলে তাঁর শরীরে অ্যালকোহল ধরা পড়ে। পরে থানায় নেওয়ার পর রক্তে অ্যালকোহলের মাত্রা পাওয়া যায় ০.১০৪, যা আইনি সীমার দ্বিগুণেরও বেশি। তাঁর বিরুদ্ধে “মিড-রেঞ্জ ড্রিংক-ড্রাইভিং” অভিযোগ আনা হয়েছে। আগামী ৭ মে তাঁকে আদালতে হাজির হতে বলা হয়েছে।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নিয়ে ব্যস্ত সময় পার করছেন ওয়ার্নার। বর্তমানে তিনি পাকিস্তান সুপার লিগে (পিএসএল) করাচিং কিংসের নেতৃত্ব দিচ্ছেন। টুর্নামেন্টের বিরতিতে অস্ট্রেলিয়ায় বেড়াতে গিয়েছিলেন। পিএসএল চলাকালীন এবার মদ্যপানের অভিযোগ উঠল তাঁর বিরুদ্ধে।

- Advertisement -

পিএসএলে নিজেদের সবশেষ ম্যাচে পিন্ডিজকে ৫ উইকেটে হারিয়ে করাচি। সে ম্যাচে ৩৬ বলে ৫০ রানের ইনিংস খেলেন ওয়ার্নার; দলের অবস্থাও বেশ ভালো। তিন ম্যাচের সব কটিতে জিতে টেবিলের দুইয়ে অবস্থান করছে করাচি। এর আগে বিগ ব্যাশেও ব্যাট হাতে দুর্দান্ত ছিলেন ওয়ার্নার। সিডনি থান্ডারের হয়ে ৮৬.৬ গড়ে রান করে টুর্নামেন্টের সেরা একাদশের অধিনায়ক নির্বাচিত হন।

অস্ট্রেলিয়ার অন্যতম সফল ব্যাটার হিসেবে বিবেচনা করা হয় ওয়ার্নারকে। ১১২ টেস্টে ৮৭৮৬ রান করেছেন তিনি। এ ছাড়া ওয়ানডেতে ৬৯৩২ এবং টি-টোয়েন্টিতে তাঁর নামের পাশে শোভা পাচ্ছে ৩২৭৭ রান। আন্তর্জাতিক ক্রিকেটে ৪৯টি সেঞ্চুরি আছে ওয়ার্নারের। ২০১৮ সালে বল টেম্পারিংয়ে জড়িয়ে এমন দারুণ একটি ক্যারিয়ারকে কলঙ্কিত করেছেন। নতুন বিতর্কে কোন ধরনের পরিস্থিতির মুখে পড়েন ওয়ার্নার—সেটা জানতে কয়েকটা দিন অপেক্ষা করতে হবে।

- Advertisement -

Related Articles

Latest Articles