বাংলাদেশি ওয়াহিদকে বিয়ে করলেন রুশ মডেল মনিকা কবির

বাংলাদেশি ওয়াহিদকে বিয়ে করলেন রুশ মডেল মনিকা কবির - the Bengali Times
ছবি সংগৃহীত

ঢাকার রাস্তায় পথচারীকে মারধর ও কটূক্তির ঘটনায় আদালত পর্যন্ত গড়ানো সেই আলোচিত রুশ বংশোদ্ভূত মডেল মনিকা ফের আলোচনায়। তবে এবার কোনো আইনি ঝামেলা নয়, বরং জীবনের নতুন এক অধ্যায় শুরু করে নেটিজেনদের নজর কেড়েছেন এই সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার।

বাংলাদেশি যুবক ওয়াহিদ জামানকে বিয়ে করেছেন। রোববার (২২ মার্চ) ফেসবুকে একটি ভিডিও আপলোড করেন। ভিডিওতে দেখা যায়, বিয়ের পর আনন্দঘন মুহূর্ত ও খুনসুটিতে মেতে উঠেছে নবদম্পতি।

- Advertisement -

ক্যাপশনে মনিকা লেখেন, আমরা বিয়ে করেছি।

বর বাংলাদেশি যুবক ওয়াহিদ জামান। ঘরোয়া পরিবেশে মালা বদলের মাধ্যমে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন এ জুটি।

প্রসঙ্গত, কিছুদিন আগে ঢাকার রাস্তায় এক পথচারীকে লাঞ্ছিত করার অভিযোগে মনিকা কবিরের বিরুদ্ধে মামলা দায়ের হয়। সে বিতর্কের রেশ না কাটতেই বিয়ের খবর নিয়ে নতুন করে আবারও আলোচনায় তিনি।

- Advertisement -

Related Articles

Latest Articles