‘নেইমার মেসির চেয়েও বড় খেলোয়াড়’, ব্রাজিল কিংবদন্তীর দাবী

‘নেইমার মেসির চেয়েও বড় খেলোয়াড়’, ব্রাজিল কিংবদন্তীর দাবী - the Bengali Times
ছবি সংগৃহীত

ব্রাজিলের শেষ বিশ্বকাপজয়ী অধিনায়ক কাফু ফুটবল বিশ্বে এক নতুন তর্কের জন্ম দিলেন। এক সাক্ষাৎকারে তিনি দাবি করেছেন, ব্যক্তিগত দক্ষতার বিচারে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার আর্জেন্টিনার কিংবদন্তি লিওনেল মেসির চেয়েও বড় খেলোয়াড়।

গত বুধবার জনপ্রিয় পডকাস্ট ‘পডপা’ (Podpah)-তে দেওয়া এক সাক্ষাৎকারে কাফু সরাসরি নেইমার ও মেসির তুলনা টানেন। ১৯৯৪ ও ২০০২ বিশ্বকাপজয়ী এই কিংবদন্তি বলেন, “আমার দৃষ্টিতে নেইমার মেসির চেয়েও শ্রেষ্ঠ।”

- Advertisement -

নেইমারের জাতীয় দল ক্যারিয়ার নিয়ে আক্ষেপ প্রকাশ করে কাফু বলেন, “গত ১৫ বছর ধরে নেইমার তার সমপর্যায়ের কোনো সঙ্গী পায়নি, যে তার সাথে মাঠের দায়িত্ব ভাগ করে নেবে। দীর্ঘ সময় ধরে তাকে একা সব সামলাতে হয়েছে, যা তার পারফরম্যান্সে প্রভাব ফেলেছে।”

আগামী বিশ্বকাপে নেইমার ব্রাজিল দলে জায়গা পাবেন কি না, তা নিয়ে বর্তমানে ফুটবল বিশ্বে ব্যাপক আলোচনা চলছে। এ প্রসঙ্গে কাফু বর্তমান কোচ কার্লো আনচেলত্তির সিদ্ধান্তের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “আনচেলত্তি অত্যন্ত স্বচ্ছ এবং সোজাসাপ্টা মানুষ। তিনি অযথা কথা বলেন না। নেইমারকে দলে ফিরতে হলে নিয়মিত খেলতে হবে এবং কঠোর অনুশীলন করতে হবে।’

নেইমারকে বিশ্বকাপে নেওয়া উচিত কি না—এমন প্রশ্নে কাফু কিছুটা কৌশলী উত্তর দেন। তিনি বলেন, “আগামী কয়েক সপ্তাহ আমাদের অপেক্ষা করতে হবে। নেইমার যদি তার সেরা ছন্দে থাকে, তবে বিশ্বের যেকোনো জাতীয় দলেই তার জায়গা হবে। এটা নিয়ে কোনো তর্কের সুযোগ নেই। তবে সেরা ছন্দ বলতে আমি কেবল মাঠে নামা নয়, বরং কার্যকর ফুটবল খেলাকে বুঝিয়েছি।”

- Advertisement -

Related Articles

Latest Articles