ব্যাগ ধরে ছিনতাইকারীর হ্যাঁচকা টান, নারীর মৃত্যু

ব্যাগ ধরে ছিনতাইকারীর হ্যাঁচকা টান, নারীর মৃত্যু - the Bengali Times

মুক্তা আক্তার ছবি সংগৃহীত

রাজধানীর তুরাগ এলাকায় মেট্রোরেল স্টেশন সংলগ্ন এলাকায় ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে মুক্তা আক্তার (২১) নামের এক তরুণীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুর পৌনে ২টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এর জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

- Advertisement -

নিহতের স্বামী লিমন হোসেন জানান, সকাল সাড়ে ৯টার দিকে মার্কেট করে অটোরিকশায় বাসায় ফিরছিলেন মুক্তা। পথে তুরাগের মেট্রোরেল সংলগ্ন এলাকায় ছিনতাইকারীরা তার ভ্যানিটি ব্যাগ টান দিলে তিনি রিকশা থেকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নেয়। পরে অবস্থার অবনতি হলে অন্য হাসপাতালে স্থানান্তর করা হয় এবং সর্বশেষ উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, তাদের গ্রামের বাড়ি গোদাগাড়ী, রাজশাহী। বর্তমানে তারা রাজধানীর দক্ষিণখানের হায়দ্রাবাদ এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং ঘটনাটি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

- Advertisement -

Related Articles

Latest Articles