জীবনটা খুব ছোট একটা যাত্রা: পিয়া জান্নাতুল

জীবনটা খুব ছোট একটা যাত্রা: পিয়া জান্নাতুল - the Bengali Times
পিয়া জান্নাতুল

২০০৭ সালে ‘মিস বাংলাদেশ’ খেতাব জয়ের মধ্য দিয়ে শোবিজে যাত্রা শুরু করেন তিনি। এরপর থেকেই মডেলিং ও অভিনয়ের জগতে নিজস্ব অবস্থান তৈরি করেছেন মডেল ও অভিনেত্রী পিয়া জান্নাতুল।

র‍্যাম্প মডেলিংয়ের পাশাপাশি বড় পর্দাতেও কাজ করেছেন পিয়া। চোরাবালি সিনেমায় অভিনয়ের মাধ্যমে দর্শকদের দৃষ্টি কাড়েন তিনি। অভিনয় ও মডেলিংয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সক্রিয় পিয়া, যেখানে ব্যক্তিজীবনের নানা অভিজ্ঞতা ও ভাবনা শেয়ার করে থাকেন।

- Advertisement -

সম্প্রতি নিজের ফেসবুক পোস্টে জীবন নিয়ে এক উপলব্ধির কথা জানিয়েছেন এই অভিনেত্রী। সেখানে তিনি লিখেছেন, জীবনের বিভিন্ন অভিজ্ঞতার পর তিনি বুঝেছেন—যদি মানুষ শারীরিকভাবে সুস্থ থাকে এবং ন্যূনতম আর্থিক স্বচ্ছলতা থাকে, তাহলে জীবনের অনেক কঠিন পরিস্থিতিও সময়ের সঙ্গে মানিয়ে নেওয়া সম্ভব।

পিয়ার ভাষায়, জীবন কখনো মানুষকে অনেক ওপরে তুলে দেয়, আবার কখনো একেবারে নিচেও নামিয়ে দেয়। তার মতে, জীবনটা অনেকটা রোলার কোস্টারের মতো—তাই উত্থান-পতন দুটির জন্যই প্রস্তুত থাকা জরুরি।

পোস্টের শেষদিকে তিনি লেখেন, “জীবনটা খুব ছোট একটা যাত্রা। তাই যতটা সম্ভব এই পথটাকে উপভোগ করার চেষ্টা করা উচিত।”

উল্লেখ্য, শোবিজ অঙ্গনের পাশাপাশি আইন পেশাতেও যুক্ত আছেন পিয়া জান্নাতুল। তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন আইনজীবী এবং একসময় সৈয়দ সায়েদুল হক সুমন–এর সঙ্গে আইন পেশায় কাজ করেছেন।

- Advertisement -

Related Articles

Latest Articles