ঢাকেশ্বরী মন্দিরে বন্ধুদের সঙ্গে সিঁদুর খেলায় শাওন

ঢাকেশ্বরী মন্দিরে বন্ধুদের সঙ্গে সিঁদুর খেলায় শাওন - the Bengali Times
ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে বন্ধুদের সঙ্গে সিঁদুর খেলায় মেতে উঠলেন অভিনেত্রী ও কণ্ঠশিল্পী মেহের আফরোজ শাওন

বিজয়া দশমীতে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে বন্ধুদের সঙ্গে সিঁদুর খেলায় মেতে উঠলেন অভিনেত্রী ও কণ্ঠশিল্পী মেহের আফরোজ শাওন। বুধবার (২১ অক্টোবর) সকালে মন্দিরে গিয়ে শারদীয় দুর্গোৎসবের আনন্দে শামিল হন তিনি।

দশমী বিহিত পূজা ও দর্পণ বিসর্জনের মধ্য দিয়ে শুরু হয় বিজয়া দশমীর আনুষ্ঠানিকতা। পরে দেবী দুর্গাকে সিঁদুর দিয়ে বরণ এবং সিঁদুর খেলার আয়োজনে অংশ নেন ভক্তরা। ঢাকের বাদ্য, শঙ্খধ্বনি ও উলুধ্বনিতে মুখর মন্দির প্রাঙ্গণে বন্ধুদের সঙ্গে আনন্দ ভাগ করে নেন শাওন।

- Advertisement -

উৎসবে যোগ দেওয়ার কারণ জানিয়ে শাওন বলেন, ‘আমরা বন্ধু, ঈদের দিন ওরা বাসায় আসে। আমাদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে। তাই তাদের সঙ্গে আনন্দ ভাগ করতে এসেছি।’

সিঁদুর খেলার সময় উপস্থিত নারীরা একে অপরের কপালে সিঁদুর ও আবির লাগিয়ে উৎসবের আনন্দে মেতে ওঠেন। তবে আনন্দের পাশাপাশি দেবী দুর্গার বিদায়ের বিষাদও ছুঁয়ে যায় ভক্তদের।

বিকেলে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয় এবারের শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা। এ উপলক্ষে ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে বিজয়া শোভাযাত্রা বের হয়। রাজধানীর বিভিন্ন পূজামণ্ডপের প্রতিমা শোভাযাত্রায় যুক্ত হওয়ার পর ঢাকার ১১টি ঘাটে বিসর্জন দেওয়া হয়।

- Advertisement -

Related Articles

Latest Articles