মোস্তাফিজকে ১ কোটি ৬৪ লাখ টাকায় দলে নিল বার্মিংহাম

মোস্তাফিজকে ১ কোটি ৬৪ লাখ টাকায় দলে নিল বার্মিংহাম - the Bengali Times
মোস্তাফিজুর রহমান

ইংল্যান্ডের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট দ্য হানড্রেডে–এ দল পেয়েছেন বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমান। আসন্ন আসরের নিলামে তাকে দলে ভিড়িয়েছে বার্মিংহাম ফিনিক্স।

বৃহস্পতিবার (১২ মার্চ) লন্ডনে অনুষ্ঠিত ২০২৬ মৌসুমের নিলামে ১ লাখ পাউন্ডে মোস্তাফিজকে কিনে নেয় বার্মিংহাম ফিনিক্স, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ৬৪ লাখ টাকার সমান।

- Advertisement -

১০০ বলের ক্রিকেট ফরম্যাটের এই টুর্নামেন্টে এবারই প্রথমবার খেলবেন মোস্তাফিজ। দ্য হানড্রেডের পঞ্চম আসর শুরু হবে আগামী ২১ জুলাই।

নিলামের চূড়ান্ত তালিকায় বাংলাদেশের আরও এক ক্রিকেটার রিশাদ হোসেন থাকলেও তিনি কোনো দল পাননি।

৩০ বছর বয়সী মোস্তাফিজকে তার ভিত্তিমূল্যেই দলে নিয়েছে বার্মিংহাম। সেন্ট্রাল লন্ডনের পিকাডিলি লাইটসে অনুষ্ঠিত নিলামে মোট আটটি ফ্র্যাঞ্চাইজি অংশ নেয়।

বার্মিংহাম ফিনিক্স দলে মোস্তাফিজ খেলবেন ইংল্যান্ডের জ্যাকব বেথেল ও ক্রিস উড, পাকিস্তানের উসমান তারিক এবং দক্ষিণ আফ্রিকার ডোনোভান ফেরেইরা–এর সঙ্গে।

- Advertisement -

Related Articles

Latest Articles