নিকের সঙ্গে প্রথম দর্শনে যা করেছিলেন প্রিয়াংকা

নিকের সঙ্গে প্রথম দর্শনে যা করেছিলেন প্রিয়াংকা - the Bengali Times
বলিউড অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া ও মার্কিন পপতারকা নিক জোনাস

বলিউড অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া ও মার্কিন পপতারকা নিক জোনাস—এই তারকা দম্পতির প্রেমকাহিনি নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই। প্রথম দেখা থেকে শুরু করে দাম্পত্যজীবনের নানা মুহূর্ত তারা মাঝেমধ্যেই শেয়ার করেন।

সম্প্রতি নিজের নতুন সিনেমা The Bluff–এর প্রচারের সময় একটি পডকাস্টে অংশ নেন প্রিয়াংকা। সেখানে নিক জোনাসের লেখা একটি প্রেমপত্র পড়ে শোনানো হলে তিনি বেশ আবেগপ্রবণ হয়ে পড়েন। চিঠিতে নিক তার স্ত্রীর ব্যক্তিত্ব, মাতৃত্ব এবং কঠিন পরিস্থিতিতে ধৈর্য ধরে লড়াই করার ক্ষমতার প্রশংসা করেন। তিনি লেখেন, প্রিয়াংকা শুধু বিশ্বখ্যাত তারকা নন, একজন অসাধারণ মা, মেয়ে ও স্ত্রীও। তাদের কন্যা মালতী মেরি জোনাস-কে নিয়ে তিনি প্রিয়াংকাকে নিয়ে গর্বিত বলেও জানান।

- Advertisement -

উল্লেখ্য, ২০১৮ সালে রাজকীয় আয়োজনে বিয়ে করেন প্রিয়াংকা চোপড়া ও নিক জোনাস। বয়সের ব্যবধান প্রায় ১০ বছর হওয়ায় শুরুতে তাদের সম্পর্ক নিয়ে নানা আলোচনা-সমালোচনা হয়েছিল। তবে প্রায় সাত বছরের দাম্পত্যজীবনে তারা সফল তারকা দম্পতির উদাহরণ হয়ে উঠেছেন।

প্রথম ডেটের স্মৃতিও শেয়ার করেছেন এই জুটি। নিক জানান, সেটি ছিল এক ধরনের “গ্রুপ ডেট”। তিনি প্রিয়াংকাকে আমন্ত্রণ জানিয়েছিলেন Beauty and the Beast–এর লাইভ কনসার্টে। প্রিয়াংকা তার এক ঘনিষ্ঠ বন্ধুকে সঙ্গে নিতে চেয়েছিলেন, আর নিক আমন্ত্রণ জানান তার বড় ভাই কেভিন জোনাস ও আরেক দম্পতিকে।

সেদিনের স্মৃতি মনে করে নিক বলেন, কনসার্টে তারা দারুণ সময় কাটিয়েছিলেন। পরে একসঙ্গে ডিনারও করেন। নিকের ভাই জো জোনাস জানতেন যে নিক এই ডেটটি নিয়ে খুবই আগ্রহী ছিলেন। আর সেই রাতেই প্রথমবার একে অপরকে চুম্বন করেছিলেন তারা।

- Advertisement -

Related Articles

Latest Articles