৬০ থেকে ৭০টি বিয়ের প্রস্তাব পেয়েছেন এজরা, ছিলেন বিবাহিত পুরুষেরাও

৬০ থেকে ৭০টি বিয়ের প্রস্তাব পেয়েছেন এজরা, ছিলেন বিবাহিত পুরুষেরাও - the Bengali Times
এজরা আয়েশা

পাকিস্তানের জনপ্রিয় রিয়েলিটি শো ‘তামাশা ৫’-এর রানারআপ এজরা আয়েশা জানিয়েছেন, এখন পর্যন্ত ৬০ থেকে ৭০টি বিয়ের প্রস্তাব পেয়েছেন তিনি। এসব প্রস্তাবের মধ্যে ছিলেন বিবাহিত পুরুষও। এমনকি এক বিবাহিত রাজনীতিবিদ তাঁকে বিয়ের বিনিময়ে গাড়ি, ঋণসুবিধার কার্ড ও বিদেশ ভ্রমণসহ নানা বিলাসী সুযোগ দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন বলে দাবি করেছেন এই অভিনেত্রী।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের বিয়ের প্রস্তাব এবং জীবনসঙ্গী নিয়ে প্রত্যাশার কথা তুলে ধরেন এজরা।

- Advertisement -

অভিনেত্রী জানান, তাঁর দাদি চেয়েছিলেন, তিনি যেন নিজের চাচাতো ভাইকে বিয়ে করেন। তবে আপাতত বিয়ের চেয়ে নিজের পেশাগত জীবন গুছিয়ে নেওয়াকেই বেশি গুরুত্ব দিচ্ছেন তিনি।

এজরা আরও জানান, এক বিবাহিত রাজনীতিবিদ তাঁকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। ওই ব্যক্তি বিয়ে করলে গাড়ি, ঋণসুবিধার কার্ড এবং ভ্রমণসহ বিভিন্ন বিলাসী সুযোগ-সুবিধা দেওয়ার আশ্বাস দিয়েছিলেন বলে দাবি করেন তিনি।

এ ছাড়া যুক্তরাষ্ট্রে বসবাসকারী এক বিবাহিত পুরুষও তাঁকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। এজরার ভাষ্য অনুযায়ী, ওই ব্যক্তি দাবি করেছিলেন, তাঁর স্ত্রী দ্বিতীয় বিয়েতে সম্মতি দিতে রাজি আছেন।

তবে এসব প্রস্তাবের কোনোটিতেই আগ্রহী নন এজরা। স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বিবাহিত কোনো পুরুষকে বিয়ে করতে চান না তিনি। অন্য কোনো নারীর সংসার ভাঙার কারণও হতে চান না।

জীবনসঙ্গী বেছে নেওয়ার ক্ষেত্রে নিজের অবস্থান পরিষ্কার করে এজরা বলেন, তিনি এমন একজন মানুষকে জীবনসঙ্গী হিসেবে চান, যিনি নারীদের সম্মান করবেন এবং সম্পর্কের প্রতি বিশ্বস্ত থাকবেন। তাঁর কাছে বিলাসী জীবনযাপনের চেয়ে ভালোবাসা, সম্মান ও একনিষ্ঠতাই বেশি গুরুত্বপূর্ণ।

- Advertisement -

Related Articles

Latest Articles