চাঁদ বাড়ছিল সমুদ্রের উপর

চাঁদ বাড়ছিল সমুদ্রের উপর - the Bengali Times
গত কয়েকদিন ধরে চাঁদটাকে বাড়তে দেখছিলাম

গত কয়েকদিন ধরে চাঁদটাকে বাড়তে দেখছিলাম। চাঁদ বাড়ছিল সমুদ্রের উপর, পাহাড়ের উপরে। জনবহুল শহরের উপর।  একটু একটু করে, বাঁকা মুখটা গোল হয়ে উঠছিল।

গতরাতে অনেক পথ পেরুতে পেরুতে, রাস্তার উপর থেকে দেখছিলাম,ভরা পূর্ণিমার চাঁদ একটু একটু করে ঢেকে যাচ্ছিল পৃথিবীর ছায়ায়। গ্রহন লাগছিল চাঁদের বুকে।

- Advertisement -

ঝলমলে চাঁদের আলো খেয়ে ফেলছিল পৃথিবী, ছায়া মেলে। আবার ধীরে ধীরে চাঁদ বেরিয়ে এলো পৃথিবীর গ্রহণ থেকে। পৃথিবী ভরে গেল ভরা পূর্ণিমার আলোয়। আমার দীর্ঘ পথ চলা তখন শেষ হলো।

- Advertisement -

Related Articles

Latest Articles