‘অনেকবার বলেছি, আমি বিবাহিত’

‘অনেকবার বলেছি, আমি বিবাহিত’ - the Bengali Times
অভিনেত্রী জাহ্নবী কাপুর

মা শ্রীদেবীর মৃত্যুর পর প্রাক্তন প্রেমিক শিখর পাহাড়িয়ার সঙ্গেই মূলত ঘনিষ্ঠ হন অভিনেত্রী জাহ্নবী কাপুর। এক সময় নিজেদের সম্পর্ক লুকিয়ে রাখলেও গত বছর থেকে তাদের একসঙ্গে প্রায়ই দেখা যায়। সম্প্রতি শিখরের নাম লেখা একটি হার পরে নিজের প্রেমের সম্পর্কও স্বীকার করেন জাহ্নবী। এমনকি নিজেই জানান, শিখরকে নিয়ে তিনি খুবই ‘সিরিয়াস’। কিন্তু এরই মাঝে চমকে দেওয়ার মতো কথা বললেন জাহ্নবী। এক সাক্ষাৎকারে ওরি, অর্থাৎ ওরহান অবাত্রামণিকে ‘স্বামী’ বলে পরিচয় দিলেন অভিনেত্রী।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, বলি অভিনেত্রী তার ‘স্বামী’ হিসেবে পরিচয় দিয়েছেন তার কাছের বন্ধু এবং ইন্টারনেট সেনসেশন ওরহান অবাত্রামণিকে। যিনি বি-টাউনে ‘ওরি’ নামে পরিচিত। তাদের একসঙ্গে পার্টি করতে, ছুটি কাটাতে বা রেস্টুরেন্টে প্রায়ই দেখা যায়।

- Advertisement -

এক সাক্ষাৎকারে জাহ্নবী জানিয়েছেন, তিনি যখন বিদেশে থাকেন তখন প্রায়ই অপ্রত্যাশিত প্রেমের প্রস্তাব পান। এমন পরিস্থিতি এড়াতে, ‘আমি বিবাহিত’— এই অজুহাত ব্যবহার করেন তিনি। একবার তো এমনও ঘটেছে, এক অস্বস্তিকর মুহূর্তে ওরিকেই নিজের স্বামী বলে পরিচয় দিয়েছেন।

বিতর্কের জবাব দিলেন অনুপম খেরসম্প্রতি ‘পারাম সুন্দরী’র প্রচারে জনপ্রিয় সিরিজ ‘স্পিড ডেটিং’-এ সহ-অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে অংশ নেন জাহ্নবী কাপুর। সেখানে তিনি অকপটে ভাগ করে নেন তার ব্যক্তিগত জীবন, প্রেমের অভিজ্ঞতা এবং প্রথম ডেটের স্মৃতিময় অনুভূতি।

আলোচনার এক মজার মুহূর্তে তাকে প্রশ্ন করা হয়— প্রেমের প্রস্তাব ফিরিয়ে দিতে গিয়ে সবচেয়ে অদ্ভুত অজুহাত কী ব্যবহার করেছেন? হেসে জাহ্নবী জানান, একবার তিনি তার ঘনিষ্ঠ বন্ধু ওরিকে ‘স্বামী’ বলে পরিচয় দিয়েছিলেন, যাতে কেউ তাকে প্রেমের প্রস্তাব না দেন।

তার কথায়, ‘অনেকবার বলেছি, আমি বিবাহিত। বেশির ভাগ সময়ে এমন পরিস্থিতি ভারতের বাইরে ঘটে। LA-তে অনেক ওয়েটার আমাকে তাদের ফোন নম্বর দিতেন, বা এমন কিছু আনতেন যা আমি আদৌ অর্ডার করিনি। একবার আমি ওরির সঙ্গে ছিলাম, তখন বলেছিলাম— ও আমার স্বামী।’

- Advertisement -

Related Articles

Latest Articles