
ইলেকশন্স কমিশনার কনজার্ভেটিভ পার্টির এজেন্ট হিসেবে কাজ করা এক হিসাবরক্ষককে চারবার মোট ৪ হাজার ৫০০ ডলার জরিমানা করেছে। কমিশনার অব কানাডা ইলেকশন্সের কার্যালয় বলেছে, উইলিয়াম হিলির বিরুদ্ধে ইস্যু করা জরিমানা তারা দ্বিগুন বা তিনগুন করেছে। অবহেলার কারণে এই জরিমানা করা হয়েছে তাকে।
কমিশনার অব কানাডা ইলেকশন্সের কার্যালয় বলেছে, উইলিয়াম হিলি একজন পেশাদার হিসাবরক্ষক এবং রাজনৈতিক অর্থায়নে তার বিপুল অভিজ্ঞতা রয়েছে। কারণ, ২০০৪ থেকে ২০২১ সাল পর্যন্ত ১০০ বারের বেশি বিভিন্ন নির্বাচনী প্রচারণায় আনুষ্ঠানিক এজেন্ট হিসেবে কাজ করেছেন তিনি।
হিলিকে দুটি জরিমানা করা হয়েছে জে শিনের আনুষ্ঠানিক এজেন্ট হিসেবে কাজ করার সময়। ২০১৯ সালের নির্বাচনে বার্নাবি সাউথ থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি।
একটি দাবি পরিশোধে ব্যর্থতার অভিযোগে হিলিকে জরিমানা করা হয়। পাশাপাশি দাবিগুলোর ব্যাপারে হালনাগাদ তথ্য প্রদানে ব্যর্থতার কারণেও তাকে জরিমিানা করা হয়।মোট ৯ হাজার ৮০ ডলারের ১২টি অদেয় দাবি সংশ্লিষ্ট এই জরিমানা করা হয় তাকে।
কমিশনার বলেছেন, হিলির বিরুদ্ধে বেশ কিছু নন-কমপ্লায়েন্সের ইতিহাস রয়েছে।
এ ব্যাপারে মন্তব্যের জন্য দি কানাডিয়ান প্রেস কনজার্ভেটিভ পার্টি ও রাইডিং অ্যাসোসিয়েশনের সঙ্গে যোগাযোগ করে। কিন্তু জবাব পাওয়া যায়নি।
ইলেকশন্স কমিশনারের কার্যালয় বৃহস্পতিবার বলেছে, জুলাই মাসে তারা বিভিন্ন ব্যক্তি ও সংস্থার বিরুদ্ধে মোট ১১টি জরিমানা ইস্যু করেছে। এ নিয়ে ২০২৫ সালে মোট জরিমানা করা হয়েছে ৪২টি। হিলির বিরুদ্ধে জরিমিানা ইস্যু করা হয়েছিল গত মার্চে।

