
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে শিশুশিক্ষার্থী ও শিক্ষকদের প্রাণহানিতে স্তব্ধ গোটা দেশ। যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় এ পর্যন্ত ৩৩ জনের মৃত্যু নিশ্চিত হওয়া গেছে। আহত হয়েছেন অন্তত ১৬৫ জন, যাদের মধ্যে অনেকেই রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এই শোকাবহ পরিবেশেও থেমে নেই গুজব আর বিভ্রান্তি। সামাজিক মাধ্যমে চলছে অনলাইন ট্রায়াল- যাকে বলা হয় কোনো ঘটনা নিয়ে নিজেদের মনগড়া এক জনমত তৈরি করা; যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। এসব নিয়ে অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন। এবার মুখ খুললেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া।
বুধবার (২৩ জুলাই) সন্ধ্যায় দেওয়া এক ফেসবুক পোস্টে নুসরাত ফারিয়া লেখেন, ডিপ্রেশন আর ট্রমা কল্পনার কিছু না। এগুলো বাস্তব, নিঃশব্দ, কিন্তু ভেতর থেকে ধ্বংস করে দেয়। অনেক সময় এগুলো শুরু হয় ছোটবেলায়, আর একটা মাত্র ঘটনা বদলে দিতে পারে গোটা জীবন।
বর্তমান সময়ের অন্যতম সামাজিক সংকট হয়ে উঠেছে ‘অনলাইন ট্রায়াল’। কোনো ঘটনা ঘটলেই সোশ্যাল মিডিয়ায় অভিযুক্তকে যাচাই-বাছাই ছাড়াই কাঠগড়ায় দাঁড় করিয়ে দেয়া হয়। এ রকম ঘটনা এখন নিয়মিতই ঘটছে। এর ফলেই অনেক নির্দোষ ব্যক্তিও পড়ছেন মানসিক যন্ত্রণায়। পারিবারিক ও সামাজিকভাবেও হেয় হতে হচ্ছে তাদের। এই প্রসঙ্গে নিজের মতামত প্রকাশ করেছেন হালের আলোচিত চিত্রনায়িকা নুসরাত ফারিয়া।
নিজের ফ্যান পেজে একটি আবেগঘন পোস্টে তিনি অনলাইন ট্রায়াল এবং মানসিক স্বাস্থ্য সম্পর্কিত গভীর উদ্বেগের কথা জানান। নুসরাত ফারিয়া লিখেন, ডিপ্রেশন আর ট্রমা কল্পনার কিছু না। এগুলো বাস্তব, নিঃশব্দ, কিন্তু ভেতর থেকে ধ্বংস করে দেয়। অনেক সময় এগুলো শুরু হয় ছোটবেলায়, আর একটা মাত্র ঘটনা বদলে দিতে পারে গোটা জীবন।
এ নায়িকা লিখেন, আজকের দিনে যখন একটা ভুল, একটা মুহূর্ত, পুরো সমাজের সামনে ছড়িয়ে পড়ে, যখন প্রতিটি মানুষ হয়ে ওঠে বিচারক, তখন একজনের পক্ষে নিজের জীবনটা আগের মতো করে বাঁচা আর সম্ভব হয় না। সোশ্যাল মিডিয়ায় ট্রায়াল প্রসঙ্গে নুসরাত ফারিয়া লিখেন, এই অনলাইন ট্রায়াল, এই নির্মমতা, এটা শুধু একজনকে নয়, তার পুরো পরিবারকে গভীর ট্রমার মধ্যে ফেলে দেয়। ভিউয়ের পেছনে ছুটতে ছুটতে যদি আমরা একটু থামতাম, একটু ভাবতাম। এদিকে, সবশেষ নুসরাত ফারিয়াকে দেখা গেছে ‘জ্বীন-৩’ সিনেমায়। গত ঈদুল ফিতরে সিনেমাটি মুক্তি পায়। সম্প্রতি ওটিটিতেও এটি মুক্তি পেয়েছে।

